বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ জুন ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেঘনায় একসঙ্গে ডুবলো ৩ ট্রলার, ২০ জেলে নিখোঁজ

ডেস্ক রিপোর্ট: ভোলার মনপুরায় উত্তাল ঢেউয়ের তোড়ে তলা ফেটে একসঙ্গে জেলেদের ৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩০ জনকে উদ্ধার গেলেও নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জেলে।

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে মেঘনার চর নিজাম পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মনপুরার চর নিজামসংলগ্ন মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করছিলেন। এসময় প্রবল ঢেউয়ের তোড়ে তলা ফেটে জেলেদের মাছ ধরার ৩টি ট্রলার ডুবে যায়। এতে ৩০ জেলেকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়। তবে নয়ন ও দুলাল ও নান্নু মাঝির ট্রলারের ২০ জেলে নিখোঁজ হন।

নিখোঁজ সব জেলের বাড়ি ভোলার মনপুরা উপজেলায়। তবে প্রাথমিকভাবে নিখোঁজ জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ট্রলারডুবির ঘটনাটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জেনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল।

তিনি বলেন, ট্রলার ডুবির খবর আমরা পেয়েছি, তবে ২০ জেলে নিখোঁজ তা নিশ্চিত হওয়া যায়নি। মনপুরা থেকে থেকে কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানা যাবে।

এদিকে ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ জেলেদের সন্ধান না মেলায় তাদের পরিবারে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তাদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!