বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৪ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটের মাঠে গণমাধ্যমের ১৯ মালিক-সম্পাদক

ডেস্ক রিপোর্ট: ভোট আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন প্রার্থীদের মধ্যে ১৯ আছেন গণমাধ্যমসংশ্লিষ্ট। এদের কেউ দলীয় মনোনয়নে ভোটের মাঠে নেমেছেন। কেউ লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

নির্বাচনে এক হাজার ৯৭০ জন প্রার্থী ভোটের লড়াইয়ে থাকছেন। এদের মধ্যে দলীয় প্রার্থী রয়েছেন ৪৩৬ জন আর স্বতন্ত্র প্রার্থী ১৫৩৪ জন।

মোট প্রার্থীর মধ্যে নারী প্রার্থী রয়েছেন অন্তত ৯৩ জন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্যান্য সম্প্রদায়ের প্রার্থী ৭৯ জন।

গণমাধ্যমের মালিক-সম্পাদক যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন-

দৈনিক ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন পিরোজপুর-২ আসন থেকে। তার দল জাতীয় পার্টি-জেপি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক।

দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের মালিক শিল্পপতি একে আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন ফরিদপুর-৩ আসন থেকে।

দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিক সালমা ইসলাম জাতীয় পার্টির প্রার্থী হয়ে লড়ছেন ঢাকা-১ আসন থেকে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান। দেশের নামী ব্যবসায়ী সালমান এফ রহমান নৌকা প্রতীকে লড়ছেন।

আরটিভির মালিক মোর্শেদ আলম নৌকা প্রতীক নিয়ে নোয়াখালী-২ আসনে প্রার্থী হয়েছেন।

বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পত্রিকার মালিক কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনে লড়েছেন নৌকা নিয়ে।

দেশের অন্যতম প্রাচীন পত্রিকা দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-২ আসন থেকে ভোটের মাঠে লড়ছেন।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় টিভির মালিকদের একজন।

ভোরের কাগজের প্রকাশক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হয়ে ঝিনাইদহ-১ আসনে লড়ছেন কালবেলার মালিক নজরুল ইসলাম দুলাল।

গাজী টিভি ও অনলাইন সংবাদমাধ্যম সারা বাংলার মালিক গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে।

ঢাকা-১৫ আসন থেকে মোহনা টেলিভিশনের মালিক কামাল আহমেদ মজুমদার নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন।

ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা টাইমসের মালিক আরিফুর রহমান দোলন।

বাংলাদেশ জার্নালের প্রকাশক ডা. আনোয়ার হোসেন খান নৌকা নিয়ে লড়ছেন লক্ষ্মীপুর-১ আসন থেকে।

দৈনিক সকালের সময়ের মালিক নুর হাকিম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চুয়াডাঙ্গা-২ আসন থেকে।

দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট সম্পাদক হাশেম রেজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন চুয়াডাঙ্গা-২ আসন থেকে।

নোয়াখালী- ৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে ভোট করছেন গ্লোবাল টেলিভিশনের মালিক মামুনুর রশিদ কিরন।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান নৌকা নিয়ে লড়ছেন চাঁদপুর-৪ আসন থেকে।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ কুমিল্লা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১০

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১১

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১২

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৩

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৪

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৫

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৬

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৭

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৮

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

১৯

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

২০
error: Content is protected !!