বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ এপ্রিল ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাল কাগজপত্র দিয়ে জমি রেজিস্ট্রি: দুই দলিল লেখক সাময়িক বরখাস্ত

শহীদুজ্জামান শিমুল: জাল কাগজপত্র জমা দিয়ে জমি রেজিস্ট্রি করার অপরাধে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের দুই দলিল লেখককে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত ভুয়া কাগজ পত্র তৈরী করে জমি রেজিস্ট্রি করার অভিযোগ ছিল।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন, নাহিদ সুলতান শাহীন যার লাইসেন্স নং-৭/২০১৪ এবং নজরুল ইসলাম খান টোকন। যার লাইসেন্স নং-২/২০০০।

জানা যায়, সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের একটি চক্র মোটা অংকের টাকার বিনিময়ে দীর্ঘদিন যাবত ভুয়া কাগজপত্র সৃষ্টি করে জমি রেজিস্ট্রি করে আসছিল। এ চক্রটি বেশকিছু দিন নিষ্ক্রিয় থাকলেও বর্তমানে তারা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি এই দুইজনের লাইসেন্স সাময়িকভাবে বরখাস্ত করা হলেও তাদেরকে বাঁচাতে একটি দালাল চক্র মরিয়া হয়ে উঠেছে।

সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেন দুই লেখকের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, লেখক নাহিদ সুলতান শাহীনের বিরুদ্ধে জাল বিপি পশ্চা জমা দিয়ে জমি রেজিস্ট্র করার চেষ্টা করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া নজরুল ইসলাম খান টোকন খাজনা দাখিলা জাল করে দলিল রেজিস্ট্রি করার চেষ্টা করায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা রেজিস্টার মোঃ আব্দুল হাফিজ জানান, তাদেরকে প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০