বাংলাদেশ, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিংড়িতে অপদ্রব্য পুশ, ৪ ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় চিংড়ি মাছে অপদ্রব্য পুশের দায়ে চার ব্যবসায়ীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সাথে অপদ্রব্য পুশে নিয়োজিত ১২ নারী শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জের বাঁশতলা বাজার এলাকায় এই অভিযান চালায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা।

সাজাপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ীরা হলেন, বাশতলা বাজার এলাকার মোঃ সাকিল হোসেন (২৯), মোঃ সজিব হোসেন (২৫) ও আলমগীর ঢালী (২৩) এবং আশাশুনির সাইফুল বিশ্বাস (২৮)।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জের বাঁশতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় চার ব্যবসায়ীকে আটক ও সাতশ’ কেজি জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যবসায়ীদের ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান এবং জব্দকৃত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

একই সাথে ১২ জন নারী শ্রমিককে এই অপরাধ কর্মে নিযুক্ত হবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয় আটক মৎস্য ঘের মালিকদের লাইসেন্স বাতিলের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

১০

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১১

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১২

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১৩

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৪

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৫

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৬

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৭

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৮

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৯

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

২০
error: Content is protected !!