বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১ জুলাই ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরার টেকসই উন্নয়ন নিশ্চিত, জলাবদ্ধতা নিরসন, সুন্দরবন উপকূলীয় এলাকাকে ‘দুর্যোগ প্রবণ এলাকা’ ঘোষণা ও উপকূলীয় বোর্ড গঠন, রেললাইন নির্মাণ ও আগামী শিক্ষাবর্ষে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালুসহ ২১ দফা দাবিতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সাথে মতবিনিময় করেছে জেলা নাগরিক কমিটি।

বুধবার (১ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদে গিয়ে তার সাথে মতবিনিময়ে মিলিত হন নাগরিক নেতৃবৃন্দ। এসময় হাবিবুল ইসলাম হাবিবের হাতে ২১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, নাগরিক নেতা প্রফেসর আব্দুল হামিদ, কিশোরী মোহন সরকার, মমতাজ আহমেদ বাপী, মাধব চন্দ্র দত্ত, এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আলিনুর খান বাবুল, আবু আরফান রোজবাবু, জিএম মনিরুজ্জামান, আসাদুজ্জামান সরদার, বাইজিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ হাবিবুল ইসলাম হাবিবের মাধ্যমে সাতক্ষীরার উন্নয়নে প্রণয়নকৃত ২১ দফা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তারা আগামী শিক্ষাবর্ষ থেকেই সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম চালু করা এবং
সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত করা, শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করা এবং ঢাকার সাথে দূরত্ব কমাতে মাওয়া-ভাঙ্গা-নড়াইল-নবমুখী-চুকনগর-সাতক্ষীরা সড়ক নির্মাণের জোর দাবি তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১০

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১১

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১২

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৩

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৪

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৫

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৬

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৭

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৮

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

১৯

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

২০
error: Content is protected !!