বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
Apurbo Roy
১ জুলাই ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী কেপ ভার্দে। দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস মনে করেন, লিওনেল মেসিদের হারিয়ে ইতিহাস গড়তে পারে তার দেশ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, ‘আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবে।’

তার মতে, ছোট দল হওয়া মানেই আত্মসমর্পণ নয়। বরং প্রত্যাশা কম থাকলে চমক দেখানোর সুযোগ আরও বেশি থাকে। তিনি বলেন, ‘আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামি। যখন একটি দলের প্রতি প্রত্যাশা কম থাকে, কিন্তু সেই দলের জয়ের তীব্র ইচ্ছা থাকে, তখন সবকিছুই সম্ভব। কেপ ভার্দের মতো ছোট একটি দেশকে সবসময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করতে হবে।’

শুক্রবার মায়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। এটিই দেশটির ইতিহাসের প্রথম বিশ্বকাপ, আর প্রথম অংশগ্রহণেই শেষ ৩২-এ উঠে নতুন ইতিহাস গড়েছে তারা। মাত্র ১০টি দ্বীপ নিয়ে গঠিত দেশটি বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট দেশও।

গ্রুপ পর্বে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে শুরু করে কেপ ভার্দে। সেই ম্যাচে নায়ক ছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্র এবং সৌদি আরবের সঙ্গে গোলশূন্য সমতায় গ্রুপ এইচ-এর রানার্সআপ হয়ে নকআউটে জায়গা নিশ্চিত করে তারা।

ফিফা র‍্যাঙ্কিংয়েও দুই দলের ব্যবধান বিশাল। আর্জেন্টিনা বিশ্বের এক নম্বর দল, আর কেপ ভার্দে রয়েছে ৬৪তম স্থানে। আফ্রিকার দলগুলোর মধ্যেও তাদের অবস্থান ১৩তম।

তবু প্রেসিডেন্ট নেভেসের বিশ্বাস, তার দলের জয়ের সম্ভাবনা শতভাগ, ‘আমাদের দলের শতভাগ বিশ্বাস, শতভাগ আশা এবং জার্সির জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার মানসিকতা আছে। তাই আর্জেন্টিনার বিপক্ষেও আমাদের জয়ের সম্ভাবনা শতভাগ।’

তিনি আরও বলেন, ‘আমরা এই বিশ্বকাপে নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে এসেছি। চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার জন্যই এখানে এসেছি। আর্জেন্টিনা ও মেসির বিপক্ষেও আমরা একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।’

একই সুর শোনা গেছে কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ‘বুবিস্তা’ নামেই বেশি পরিচিত। তার ভাষায়, ‘আমাদের কাছে অসম্ভব বলে কিছু নেই।’ মিডফিল্ডার ডেরয় দুয়ার্তেও ম্যাচটিকে স্বপ্নের মতো বলে উল্লেখ করেছেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি কঠিন হবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে। ফুটবলে সবই সম্ভব।’

তবে ফল যাই হোক, কেপ ভার্দে নিজেদের অভিযানে গর্বিত। প্রেসিডেন্ট নেভেসের কথায়, ‘ফলাফল যাই হোক, আমরা মাথা উঁচু করেই বিশ্বকাপ ছাড়ব। কারণ আমাদের লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১০

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১১

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

১২

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

১৩

অন্ধ ঘোড়াকে আশ্রয় দিয়ে লালন-পালন, উৎসাহ দিতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা

১৪

কালিগঞ্জে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৫

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

১৬

আইভরি কোস্টের বিদায়, শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

১৭

এনআইডি জালিয়াতি ঠেকাতে ‘ফ্যামিলি ট্রি’ পরিকল্পনা ইসির

১৮

পাইকগাছায় হত্যা মামলায় দু’জনের ১০ বছরের কারাদণ্ড

১৯

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : কোন প্যানেলে প্রার্থী কারা?

২০
error: Content is protected !!