বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
Apurbo Roy
১ জুলাই ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

ডেস্ক রিপোর্ট: সরকার নতুন তিনটি উপজেলা ও একটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগে নিকারের ১২১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন।
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার একটি পৌরসভা ও চৌদ্দটি ইউনিয়ন থেকে পাঁচটি ইউনিয়ন যথা- ১. ১০ নং উত্তর মাদার্শা, ২. ১২ নং চিকনদণ্ডী, ৩. ১৩ নং দক্ষিণ মাদার্শা, ৪. ১৪ নং শিকারপুর ও ৫. ১৫ নং বুড়িশ্চর-এর সমন্বয়ে হালদা থানা প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়।

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন।
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দুইটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন, যথা- ১. বাগানবাজার, ২. দাঁতমারা, ৩. নারায়ণহাট, ৪. ভূজপুর, ৫. হারুয়ালছড়ি এবং ৬. সুয়াবিল-এর সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

কুমিল্লা জেলায় মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্য থেকে ১০টি ইউনিয়ন যথা- ১. শ্রীকাইল, ২. আকুবপুর, ৩. আন্দিকোট, ৪. পূর্বধৈইর (পূর্ব), ৫. পূর্বধৈইর (পশ্চিম), ৬. বাঙ্গরা (পূর্ব), ৭. বাঙ্গরা (পশ্চিম), ৮. চাপিতলা, ৯. রামচন্দ্রপুর (উত্তর), ১০. টনকী-এর সমন্বয়ে বাঙ্গরা উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত পাগলা থানাধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মধ্য থেকে আটটি ইউনিয়ন, যথা- ১. মশাখালী, ২. পাঁচবাগ, ৩. উস্থি, ৪. লংগাইর, ৫. পাইথল, ৬. দত্তের বাজার, ৭. নিগুয়ারী ও ৮. টাংগাব-এর সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

১০

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

১১

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

১২

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

১৩

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

১৪

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১৫

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১৬

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

১৭

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

১৮

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৯

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

২০
error: Content is protected !!