বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
Apurbo Roy
১ জুলাই ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ফ্রান্স ফুটবল দল। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব ৩২-এ উঠে গত আসরের ফাইনালিস্টরা। আর শেষ ষোলোতে উঠার লড়াইয়েও কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলেরা খেলেছেন দাপটের সঙ্গে। সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে রাউন্ড অব সিক্সটিনে উঠে গেছে ফরাসিরা।

আর এই জয়ের পরপরই সুখবর পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। দুই ধাপ ফিফা এগিয়ে র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও অফিসিয়ালি র‌্যাংকিং প্রকাশ করেনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

র‌্যাংকিংয়ের তিন নম্বরে থেকে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ফ্রান্স। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। সেসময় শীর্ষে ছিল আর্জেন্টিনা, দুইয়ে স্পেন। তাদের যথাক্রমে রেটিং পয়েন্ট ছিল ১৮৭৭.২৭ এবং ১৮৭৪.৭১।

গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ মিলিয়ে মোট চারটি ম্যাচ জিতেছে ফ্রান্স। এই চার ম্যাচে তারা অর্জন করেছে মোট ৪৫.৫৪ রেটিং পয়েন্ট। ফলে তাদের মোট রেটিং পয়েন্ট সংখ্যা এখন ১৯১৬.২৪। এদিকে দুই নম্বরে থাকা আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট ১৯০৭.৪০। আর ১৮৭৯.৫৮ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের তিন নম্বরে অবস্থান স্পেনের।

এদিকে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। এক ধাপ করে এগিয়ে পাঁচ, ছয় ও সাত নম্বরে যথাক্রমে আছে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস। আর তিন ধাপ পিছিয়ে রোনালদোর পর্তুগালের অবস্থান আট নম্বরে। পাঁচ ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে মেক্সিকো। আর বেলজিয়ামের অবস্থান দশ নম্বরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১০

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১১

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১২

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৩

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৪

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৫

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৬

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৭

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৮

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

১৯

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

২০
error: Content is protected !!