বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ জুলাই ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে অভিযান চালিয়ে অপদ্রব্য পুশকৃত ১ হাজার ৩৪২ কেজি বাগদা চিংড়ি জব্দ পূর্বক বিনষ্ট করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল হামিদ তাদের বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করাচ্ছিল। খবর পেয়ে র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় মাছ ব্যবসায়ী দু’ভাই পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ি, অপদ্রব্য ও সিরিঞ্জ জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত বাগদা চিংড়িগুলো বিনষ্টের আদেশ দেন। এসময় রাস্তায় গাড়ির চাকায় পিষ্টে ও পরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বাগদা চিংড়িগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, অপদ্রব্য পুশকারী ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!