
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে|
বুধবার উপজেলার কামটাস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়|
সংগঠনের সাবেক সভাপতি সাইফুল্লাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার ও সংগঠনের নির্বাচন কমিটির আহবায়ক তরিকুল ইসলাম|
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহছান হাবীবের পরিচালনায় বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বেসরকারি সংস্থা আইডিয়ালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য ফারুক হোসেন তরফদার, রুহুল ফরহাদ, এহছান কবীর, নজরুল ইসলাম প্রমুখ|
এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত থেকে বিভিন্ন মতামত প্রদান করেন|
প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে|
মন্তব্য করুন