বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ ডিসেম্বর ২০২৩, ৯:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারী বর্ষণে তামিলনাড়ুতে বন্যা, স্কুল-কলেজ বন্ধ

ডেস্ক রিপোর্ট: ভারী বর্ষণে দক্ষিণ তামিলনাড়ুর চারটি জেলায় বন্যার সৃষ্টি করেছে। বন্যার কারণে রাজ্যের তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজ্যের তুতিকোরিন জেলায় ১৫ ঘণ্টায় ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিরুনেলভেলি জেলার পালায়ামকোট্টাইয়ে ২৬০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এছাড়া কন্যাকুমারীতে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

মুষলধারে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সোমবার (১৮ ডিসেম্বর) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি খাতের সংস্থাগুলোও এদিন বন্ধ থাকবে।

তিরুনেলভেলি, থুথুকুডি এবং কন্যাকুমারী জেলার হাঁটু থেকে কোমর-পানিতে তলিয়ে গেছে পাপানাসাম, পেরুঞ্জনি এবং পেচুপারাই বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে। থমরাপরাণী নদী থমথমে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

অন্যদিকে ৫০ জন সদস্য নিয়ে গঠিত দুটি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দল তিরুনেলভেলি এবং তুতিকোরিন জেলায় ছুটে গেছে। রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) তিনটি দল কন্যাকুমারী জেলায় মোতায়েন করা হয়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে মোতায়েন করা হয়েছে চার হাজার পুলিশ সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০