বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩০ ডিসেম্বর ২০২৩, ৩:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবা চারজন বয়ফ্রেন্ড রাখতে বলতেন : টুইঙ্কেল খান্না

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্না। যার আরও একটি পরিচয় তিনি অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী। আজ ২৯ ডিসেম্বর কিংবদন্তী অভিনেতা রাজেশ খান্নার ৮১তম জন্মদিন।

টুইঙ্কেল জানালেন, বাবার সঙ্গে তার সম্পর্কটা ছিল সবসময় বন্ধুর মতো। নায়িকার ভাষায়, ‘অনেক বাবা-ই পুত্র সন্তানের আশা করেন। আমার বাবা সেটা করেননি। বরং তিনি আমার জন্মের পর মাকে বলেছিলেন, এটা ৩১তম জন্মদিনের সেরা উপহার।’

টুইঙ্কেল তার সঙ্গে বাবার সম্পর্কের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘উনি (বাবা রাজেশ খান্না) কখনোই আমাকে বেবি বলে ডাকেননি, সবসময় টিনাবাবা বলতেন। আমার বড় হওয়া আশেপাশের অন্যান্য শিশুদের থেকে অনেক আলাদা ছিল। কিশোর বয়সে আমার চারপাশে কোনও বিধিনিষেধ ছিল না। মেয়ে একদিন স্বামীর ঘরে চলে যাবে, এটা ভেবে কখনো আমাকে বড় করেননি।’

বাবা রাজেশ খান্নার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলতে গিয়ে টুইঙ্কেল বলেন, ‘বাবার সঙ্গে প্রথমবার আমি মদপান করেছিলাম। অ্যালকোহলে চুমুক দিয়েছিলাম। স্কচ অন দ্য রকস, যদিও সেটা আমার কাছে সেসময় বেশ ভারী ছিল।’

টুইঙ্কেল আরও বলেন, ‘যখন আমি প্রথম ডেটিং করা শুরু করি, তখনও বাবার কাছে পরামর্শ নিয়েছিলাম। বাবা আমাকে বলেছিলেন, তিনি এমন একজন সঙ্গী খুঁজছেন যে তার কোলে শুয়ে পড়বে আবার একসঙ্গে বসে বই পড়বেন। আমি হেসে বলেছিলাম, বাবা, এটা কখনোই সম্ভব নয়। তোমার প্রত্যাশা হাস্যকর।’

এখানেই শেষ নয়, অভিনেত্রী জানালেন- তার বাবা তাকে একসঙ্গে ৪ জন বয়ফ্রেন্ড রাখার পরামর্শ দিয়েছিলেন। এই নায়িকার ভাষায়, ‘বাবা বলেন, একসঙ্গে চারজন বয়ফ্রেন্ড রাখো। তাহলে কখনো মনে আঘাত পাবে না।’

টুইঙ্কেল বলেন, ‘যদিও আমি বাবাকে কখনো বলিনি, যদি আমাকে আঘাত করার ক্ষমতা কেউ রাখে, সেটা একমাত্র উনিই, আমার বাবা।’

সবশেষ অক্ষয়পত্নী বলেন, ‘আমার বাবা হয়তো সেভাবে পাশে দাঁড়াননি, তবে জীবনের প্রতিটি পর্যায়ে আমার হাত ধরে রেখেছেন। আমি জানতাম, তার উপর নির্ভর করতে পারি। আমার প্রতি তিনি কখনোই বিশ্বাস হারাননি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১০

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

১২

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

১৩

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

১৪

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

১৫

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

১৬

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

১৭

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

১৮

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

সাভারে জেএমবির আস্তানা!

২০
error: Content is protected !!