বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ জানুয়ারি ২০২৪, ৪:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাবনার শীতের চাদরে মোড়ানো সকালের ছবি

বিনোদন ডেস্ক: গত কয়েকদিন ধরে রাজধানীতে শীতটা ভালোই জেঁকে বসেছে। ঘুমকাতুরে মন কিছুতেই বিছানা ছাড়তে চায় না। কিন্তু তারপরও কর্মব্যস্ত জীবন ক্ষমা করে না অবসরকে। অগত্যা ছুঁটতে হয় আপন গন্তব্যে। তবে মেধাবী অভিনেত্রী আশনা হাবিব ভাবনা একটু রয়ে সয়েই আড়মোড়া ভাঙেন। নিজের মতো করে জীবনকে যাপন করতে ভালোবাসেন এই নায়িকা।

তেমনি কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আজ পোস্ট করেছেন। লেপে মোড়ানো শীতের সকালের সেসব ছবিতে নেই কোন মেকাপ-গেটাপের ভারিক্কি, কিন্তু ভাবনাকে দেখাচ্ছে ভীষণ স্নিগ্ধ।

তিনি ক্যাপশনেও লিখেছেন সে কথা, ‘ক্লিন ফেস, ক্লিন হার্ট, ইউ ফিল ইট?’ হ্যাঁ, নেটিজেনরাও বেশ ভালোই অনুভব করছে ভাবনার এই অভিব্যক্তি।

ভাবনা সম্প্রতি বেশ কিছু অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন। পাশাপাশি অভিনয় তো রয়েছেই। ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় তার। অভিনেত্রীর কবি মনও থেমে নেই। তাই কদিন আগের এক মধ্যরাতে নিজের অনুভূতির কথা কবিতার পঙক্তিতে সাজিয়ে পোস্ট করেছেন স্যোশাল মিডিয়ায়। সেই কবিতাটি থাকল পাঠকদের জন্য…

মধ্যরাতের কবিতা
অপেক্ষা এমন কারও জন্যে
যাকে উপেক্ষা করা উচিত ছিলো!
কি ভাবাচ্ছে এই শেষ রাতে?
আমার আত্মাকে এমন কোথাও নিয়ে যেতে হবে,
যেখানে অপেক্ষা নেই কারও জন্যে!
একটি অস্থির জানালা খোলা আছে, আত্মাকে বের করে দেই,
নির্বোধের মত নিঃশব্দে বেরিয়ে পড়েছে আমার আত্মা
আমার চিন্তায় তুমি যন্ত্রনা করছো ভীষন!
আমার অশ্রু দিয়ে আমি চিহ্নিত করবো তোমার মিথ্যাকে,
প্রান খুলে তোমাকে ঘৃণা করবো
আমাকে শেষবারের মতন একটা বোধহীন মানুষে পরিণত করেছো তুমি!
এই দায় কেবল সময় কে দেয়া যাবে না,
কি ভাবচ্ছো?
আমার উপর চাপিয়ে পালাবে?
প্রকৃতির ছোবলে রক্তে মাখা মাখা হবে তুমি
সেদিন সূর্যের দিকে তাকিয়ে হাসাবো আমি
ঠিক নির্বোধের মত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০