বাংলাদেশ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
২৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩১ জুলাই ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন কর্মকর্তার বিরুদ্ধে বিএলসি নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনে বিএলসি নবায়নে বনজীবীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

স্থানীয় জেলে বাওয়ালীদের অভিযোগ, মাছ, কাঁকড়া, মধু ও গোলপাতা আহরণে সুন্দরবনে প্রবেশের জন্য বিএলসি নবায়নে সরকার নির্ধারিত ফির চেয়ে ৬০০ টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

এছাড়া নির্ধারিত সময় পার হলেও বিএলসি নবায়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বনবিভাগ। সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের আওতায় ৯০০ বিএলসি আছে।

সরকারি নীতিমালা অনুযায়ী ১০০ মণের নৌকার বিএলসির সরকারি রাজস্ব ২৪ টাকা, ৫০ মণের জন্য ১২ টাকা। আর ২৫ মণের নৌকার রাজস্ব ছয় টাকা। তবে, বনজীবীদের কাছ থেকে বিএলসি নবয়ান করতে ৬০০ টাকা থেকে আড়াই হাজার টাকা করে নেয়া হচ্ছে।

বনজীবীদের অভিযোগ, অসাধু বন কর্মকর্তা-কর্মচারীরা নানা প্রকার চাপ প্রয়োগ এবং ভয়ভীতি দেখিয়ে দালালদের মাধ্যমে ২৫ মণের নৌকার বিএলসি নবায়নে ৬০০ টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আদায় করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে বাওয়ালী জানান, তারা স্থানীয় দালালের মাধ্যমে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে বিএলসি নবায়ন করেছেন। বনের পাস বন্ধ, কোনো আয় নেই তারপরও তাদের অতিরিক্ত টাকা দিয়ে বিএলসি নবায়ন করতে হয়েছে।

তারা আরও জানান, দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিয়ে বিএলসি নবায়ন না করলে হুমকির মধ্যে থাকতে হয়। এ কথা কারো কাছে জানালে তাকে সুন্দরবনে বৈধ বা অবৈধ কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হয় না। তাছাড়া কেউ লাফালাফি করলে তার বিরুদ্ধে একাধিক বন মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করলে বিএলসি নবায়নে হয়রানির শিকার হতে হয়। নৌকা স্টেশনে এনে মাপ জরিপ করে মিলিয়ে বিএলসি দেওয়া হয়। কিন্তু দালালের মাধ্যমে করলে, টাকা যায় বেশি। কোনো ঝামেলা করে না নৌকা ও মাপার জন্য স্টেশনে আনতে হয় না ।

এদিকে, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় ও কমিউনিটি পেট্রোলিং টিম (সিপিজি) সদস্যের বিরুদ্ধে ঘুষ আদায় ও মারধরের অভিযোগে গত বুধবার উপজেলার মঠবাড়ি গ্রামের বনজীবী মো. কালাম গাজী বাদী হয়ে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তার বিরুদ্ধে জেলে বাওয়ালীদের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগে একাদিক মামলা দায়ের করেন ভুক্তভোগী জেলেরা।

এ প্রসঙ্গে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, বিএলসি নবায়নে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে না। এ ব্যাপারে আপনার সাথে সাক্ষাতে কথা বলবো বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মোহসিন হোসেন বলেন, এ ব্যপারে অফিসের যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকপ্রতিবন্ধী মো. ইফাজদ্দীনের সন্ধান চায় পরিবার

সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জলাবদ্ধতায় সাতক্ষীরার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১০

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

১১

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

১২

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৩

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৪

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১৫

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৭

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৮

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৯

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

২০
error: Content is protected !!