বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপির স্বামী খোঁজার রহস্যের এক ঝলক!

বিনোদন ডেস্ক: আনিস আহমেদ নামের এক ব্যক্তিকে ঘিরে গল্পের যত রহস্য। যিনি ব্যবসায়ী হিসেবে সফল। আবার নাম লেখান রাজনীতিতেও। কিন্তু আচমকা তার জীবন পাল্টে যায়, যখন সে তার নিজেকে আবিষ্কার করে এক পরিত্যক্ত ঘরে, বন্দী অবস্থায়। কে, কেন তাকে এমন বন্দী করেছে, তার হদিস মেলে না। এই সূত্র ধরেই রহস্যের জাল গাঢ় হতে থাকে ‘অদৃশ্য’ ওয়েব সিরিজে।

সোমবার প্রকাশ হয়েছে এই সিরিজের ট্রেলার। নির্মাতা শাফায়েত মনসুর রানার পরিচালনায় আড়াই মিনিটের সেই ঝলকের, পুরোটা জুড়েই বিরাজ করছে রহস্য। আর ফাঁকে ফাঁকে উঁকি দিয়েছে পরিবার, স্ত্রী-সন্তান, কামুক লালসা, রাজনীতি ও ব্যবসায়িক জগতের সাফল্য।

সিরিজে আনিস আহমেদ চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। কাজটি নিয়ে তার অনুভূতি এরকম, ‘দর্শক আমাকে এই সিরিজে সম্পূর্ণ নতুন রূপে আবিষ্কার করবে। এমন চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি। এই গল্পের জার্নিটা একদম আলাদা, বেঁচে থাকার জন্য বাহ্যিক শক্তির বিরুদ্ধে লড়াইের পাশাপাশি লড়াইটা নিজের মনের বিরুদ্ধেও করতে হয়। আমি বিশ্বাস করি, সিরিজটি দেখে দর্শক অনেক ধরনের বাস্তবতা নিয়ে প্রশ্ন করা শুরু করবে।’

সিরিজে আনিস আহমেদের স্ত্রীর ভূমিকায় আছেন অপি করিম। তার ভাষ্য, ‘এই সিরিজে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা রয়েছেন, যাদের আমি খুব পছন্দ করি। এটা নিঃসন্দেহে সম্মানের বিষয়। সিরিজটিতে কী ঘটতে চলেছে, ট্রেলার তার একটি ঝলক মাত্র। আমি আশা করি দর্শকরা শেষ পর্যন্ত সিরিজটি বেশ ভালো ভাবেই উপভোগ করবেন।’

‘অদৃশ্য’ সিরিজে আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, শম্পা রেজা, সুমন আনোয়ার, আহমেদ রেজা রুবেল, শহীদুজ্জামান সেলিম, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, গিয়াসউদ্দিন সেলিমসহ অনেকে। আলফা-আই প্রযোজিত সিরিজটি আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১০

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১১

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১২

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

১৩

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

১৫

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৭

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

১৮

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

১৯

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

২০