বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাপানকে পেছনে ফেলে তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | জাপানের সরকারি অর্থনৈতিক উপাত্ত বলছে, দেশটি প্রযুক্তিগত এক মন্দার মধ্যে পড়ে গেছে। একই সঙ্গে জাপান বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর তালিকায় জার্মানির পেছনে পড়ে গেছে।

জার্মানি তৃতীয় অবস্থানে উঠে এসেছে। বৃহস্পতিবার এ খবর পাওয়া গেল। খবর ডয়চে ভেলের।

পরপর দুই চতুর্থাংশের সংকোচনকে সাধারণত প্রযুক্তিগত মন্দার সংজ্ঞা হিসাবে বিবেচনা করা হয়।

সরকারি হিসাবে দেখা গেছে, ২০২৩ জাপানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ছিল ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। আর সাম্প্রতিক উপাত্ত অনুযায়ী জার্মানির জিডিপি ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

২০২২ ও ২০২৩ সালে ডলারের বিপরীতে ইয়েন ১৮ শতাংশেরও বেশি কমেছে। এর মধ্যে গত বছরের ৭ শতাংশ অবমূল্যায়নও অন্তর্ভুক্ত। আংশিকভাবে এর কারণ ব্যাংক অব জাপানের নেতিবাচক সুদের হার বজায় রাখা।

এদিকে জার্মানিতে ব্যবহৃত ইউরো সামগ্রিকভাবে একই সময়ে ডলারের বিপরীতে কম-বেশি স্থিতিশীল রয়েছে।

জার্মান ও জাপান উভয় অর্থনীতিই শ্রমিক সংকট, জন্মহার কমে যাওয়া এবং বার্ধক্য সমস্যায় ভুগছে। তবে জাপানে এসব সমস্যা বেশি তীব্র।

প্রায় ১২৫ মিলিয়ন জনসংখ্যার জাপান এবং প্রায় ৮৩ মিলিয়ন জনসংখ্যার জার্মানি উভয়ই বিশ্বব্যাপী উচ্চ পর্যায়ের উৎপাদিত পণ্য রপ্তানিকারক হিসেবে পরিচিত।

জাপান একসময় বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ ছিল। ২০১০ সালে চীন জাপানের উপরে উঠে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১০

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৩

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৪

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৫

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৬

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৭

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৮

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৯

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০
error: Content is protected !!