বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ ডিসেম্বর ২০২৩, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে প্রেম এসেছে বহুবার। একাধিকবার বিয়েও করেছেন তিনি। কিন্তু সেসবের কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি।

তাই বলে অভিনেত্রীর জীবন থেমে থাকেনি। শ্রাবন্তী চলেছেন নিজের মতো করেই। ফের আরও একবার সেই সম্পর্কের গুঞ্জনেই সংবাদের শিরোনাম হলেন তিনি।

শোনা যাচ্ছে, নির্মাতা শুভ্রজিৎ মিত্রের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। নির্মাতার ‘দেবী চৌধুরানী’ ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী। যেই ছবিতে যুক্ত হওয়ার সুবাদেই তাদের মধ্যে মেলামেশা বেড়েছে। আর সেটা গড়িয়েছে প্রেমের সম্পর্কে।

কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিনের দাবি, সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস শ্রাবন্তী ও শুভ্রজিৎ। শিগগিরই নাকি সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘সিঙ্গেল’ স্ট্যাটাসকে ‘কমিটেড’-এ রূপান্তর করবেন। যদিও তারা দুজনেই বিষয়টি নিয়ে আপাতত নীরব ভূমিকায় রয়েছেন।

এর আগে প্রতিবেশী ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ওঠে। একসঙ্গে মালদ্বীপও ঘুরতে গিয়েছিলেন এই জুটি। কিন্তু বছর ঘুরতেই আলাদা হয়ে যান দু’জন। সবশেষ অভিরূপকে দেখা গেছে অন্য এক তরুণীর সঙ্গে। এরপরই শ্রাবন্তীর সঙ্গে শুভ্রজিৎ মিত্রের প্রেমের খবর শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী। কিন্তু কোনো সংসারই টেকেনি। বর্তমানে নিজের একমাত্র পুত্রকে নিয়েই থাকছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০