বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর, দারুস সালাম এবং ঢাকার সাভার এলাকা থেকে কিশোর গ্যাং ‘ল্যাংরা নুরু’, ‘পটোটো রুবেল’ ও ‘কিং শাওন’ গ্রুপের লিডারসহ ২১ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

আটকরা হলেন- শাহ আলম ওরফে ল্যাংরা নুরু (৪৮) ও জমির (২৪), মো. জাহিদুল ইসলাম রানা (২৪), মো. আল-আমিন (২০), মো. ফারুক প্রামাণিক (৩৮), মো. সোলাইমান (১৮), মো. লালন রানা (২০), মো. ইমন ওরফে ফ্লাস ইমন (১৯), মো. উমর ফারুক (২০), মো. ইয়ামিন (১৯), মো. শাওন খাঁন (১৯), মো. সোহান বেপারি (১৯), মো. শাওন (২০), নুর ইসলাম (১৯), আলামিন (২১), আব্দুল মান্নান (২০), মো. আজিম (২০), পিয়াস হোসেন (২১), মো. রাকিবুল ইসলাম (১৯), মো. সজিব হোসেন (২০) ও মো. আলামিন (১৮)।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে (১৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে ‘ল্যাংরা নুরু’ গ্যাংয়ের ৫ সদস্যকে, দারুস সালাম থানা গাবতলী এলাকা থেকে ‘পটোটো রুবেল’ গ্রুপের ৭ জন সদস্যকে, ঢাকা জেলার সাভার থানাধীন গেন্ডা এলাকা থেকে ‘কিং শাওন’ গ্রুপের ৯ জন সদস্যকে আটক করা হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর মিরপুর, দারুসসালাম, পল্লবী, শাহ আলী এলাকায় বেশ কিছু কিশোরগ্যাং সক্রিয় রয়েছে। তন্মধ্যে ‘ল্যাংরা নুরু’ ও ‘পটোটো রুবেল’ এর লিডারসহ ৭০-৮০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এ গ্যাংয়ের সদস্যরা মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, ভাষানটেকসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে বাসস্ট্যান্ডে আসা দূর-দূরান্তের যাত্রী ও স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে।

সম্প্রতি কিশোর গ্যাংয়ের লিডার ‘ল্যাংরা নুরু’ ও ‘পটেটো রুবেল’ এর সহযোগীদের নিয়ে বিভিন্ন বাস-ট্রাকে চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি করে আসছিল। দূর-দূরান্ত থেকে আসা বাস-ট্রাকের গতিরোধ করে চালকদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালকদের গাড়ি থেকে জোর করে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। তাছাড়াও ফুটপাতের দোকানদাররা চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধর করে। ‘ল্যাংরা নুরু’ গ্রুপের লিডার শাহআলম ওরফে ল্যাংরা নুরুর বিরুদ্ধে মিরপুর, কাফরুল ও শেরেবাংলা নগর থানায় মারামারি এবং খুনের চেষ্টা সংক্রান্ত ৫টি মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চিহ্নিত কিশোর গ্যাং ‘কিং শাওন’ গ্রুপের সক্রিয় সদস্য এবং সাভার ও আশুলিয়ায় মাদক বহনসহ চুরি, ছিনতাই, ইভটিজিং এমনকি অপহরণের সঙ্গে সম্পৃক্ত। উঠতি বয়সের এসব কিশোরদের দৈনন্দিন অপকর্মের কারণে এলাকাবাসী আতঙ্কিত ছিল। আটক পরবর্তীতে তাদের সার্বিক বয়স ও শিক্ষার্থী বিবেচনায় সুনাগরিক হিসেবে গড়ে উঠার প্রত্যাশায় নিজ নিজ পরিবারের কাছে অঙ্গীকারনামার মাধ্যমে হস্তান্তর করা হয়।

আটক কিশোর অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৩

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৪

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৫

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৬

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৭

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৮

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৯

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১০

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১১

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১২

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৩

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৪

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৫

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৬

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৭

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৮

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৯

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

২০