বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৮ মার্চ ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসি-সুয়ারেজের গোলে হার এড়াল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক: শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিল এসসি। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করে তারা।
কিন্তু বাকি সময়টা লড়াই করল ইন্টার মায়ামি। লিওনেল মেসি ব্যবধান কমানোর পর যোগ করা সময়ে দারুণ এক গোলে দলের হার এড়ান লুইস সুয়ারেজ।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলে এসসির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে ইন্টার মায়ামি। ন্যাশভিলের হয়ে দুইটি গোলই করেন জ্যাকব শ্যাফেলবার্গ। মায়ামির হয়ে একটি করে গোল করেন মেসি ও সুয়ারেজ।

ঘরের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ন্যাশভিলে। চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন শ্যাফেলবার্গ। বিরতির পর আরও একটি গোল করেন তিনি। ৫২তম মিনিটে গোল করে মায়ামিকে লড়াইয়ে ফেরান মেসি। সুয়ারেজের বাড়ানো বল প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন এই তারকা। যোগ করা সময়ে সের্হিও বুসকেতসের ক্রস থেকে আলতো হেডে বল জালে পাঠান সুয়ারেস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০