বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জাল নোটসহ প্রতারক জামাই-শ্বশুর আটক

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে জাল টাকার নোটসহ জনতার হাতে প্রতারক চক্রের দুই সদস্য আটক হয়েছে। আটক দু’জন সম্পর্কে জামাই-শ্বশুর। তাদের কাছ থেকে চার হাজার টাকা মূল্যের জাল নোট জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীফলকাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজনই প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

আটককৃতরা হলেন- শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের ইমাম আলী গাজীর ছেলে মনসুর আলী গাজী ও কালিগঞ্জ বাজার গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে মিজানুর রহমান।

ইউপি চেয়ারম্যান জি.এম শোকর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীফলকাটি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী আসমা বেগমের নিকট থেকে ভেড়া ক্রয়কালে জাল টাকা প্রদান করার সময় স্থানীয়দের হাতে আটক হন ওই দুই প্রতারক। পরে আমাকে খবর দিলে সেখানে পৌঁছে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে শ্যামনগর থানাকে অবহিত করলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

এ ঘটনা এর আগেও তারা এখানে ঘটিয়েছে উল্লেখ করে তিনি জানান, গ্রামের সহজ-সরল মহিলাদের টার্গেট করে তারা এই প্রতারণা চালাচ্ছে।

এ বিষয়ে শ্যামনগর থানার এসআই পিংকু মন্ডল জানান, চার হাজার টাকা মূল্যের জাল নোটসহ দুইজন প্রতারককে আটক করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০