বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গরমে নিন চোখের যত্ন

স্বাস্থ্য ডেস্ক: এখনও তীব্র গরম শুরু না হলেও দিনের আবহাওয়া ক্রমাগত বাড়ছে। গরম যত আসতে থাকবে দেখা দেবে নানা শারীরিক সমস্যা।

ঋতু পরিবর্তনের কারণে জ্বর-সর্দি-কাশির পাশাপাশি চোখের সমস্যাও দেখা দেয়।
এ সমস্যা থেকে মুক্ত থাকতে কি করবেন, আজ জানাবো তা।

গরমে প্রচণ্ড রোদ থেকে বাঁচতে সানগ্লাস ব্যবহার করতে হবে। কারণ, সূর্যের ইউভি রশ্মি যেমন ত্বকের ক্ষতি করে, তেমনই চোখের ওপর পড়লে ব্যথা, অ্যালার্জি, শুষ্ক চোখ, এমনকি দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়।

এ ক্ষেত্রে রোদ চশমা ব্যবহারেও বিশেষ ধারণা রাখতে হবে। কারণ, সরাসরি রোদ লাগা থেকে সানগ্লাস যেমন চোখকে বাঁচায়, তেমনি ক্ষতিও করে। ক্ষতি হয় মূলত কমদামী রোদ চশমার কারণে। তাই সানগ্লাস কেনা উচিৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। চোখের উপযুক্ত, ইউভি রশ্মি থেকে চোখকে বাঁচাতে পারে, এমন সানগ্লাস ব্যবহার করতে হবে।

অতিরিক্ত তাপ থেকে চোখকে বাঁচাতে পারে এমন চশমা কিনতে হবে।

গরমে শরীরকে আর্দ্র রাখতে গেলে পর্যাপ্ত পানি খাওয়া জরুরি। তেমনই চোখের থাকা পানি চোখের স্বাস্থ্যের জন্যও অপরিহার্য। চোখ যত ভেজা থাকবে, চোখের ক্ষতি তত কম হয়। পানি খাওয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের ‘লুব্রিকেটিং’ আইড্রপ ব্যবহার করতে পারেন। রাতে শুতে যাওয়ার আগে গোল গোল করে শসা কেটে চোখের ওপর দিয়ে রাখলেও কাজ হবে। বাইরে বেরোলে ছাতা, টুপি অবশ্যই সঙ্গে রাখবেন।

গরমের তীব্রতা থেকে বাঁচতে সাঁতার কাটেন অনেকেই। চিকিৎসকদের মত, তখনও চোখে চশমা থাকা জরুরি। সুইমিংপুলের পানি থেকেও চোখে নানা রকম সংক্রমণ হতে পারে। রোদ লেগে যদি চোখে কোনো রকম সমস্যা হয়েও থাকে, তা বেড়ে যেতে পারে পানির সংস্পর্শে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০