বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ মার্চ ২০২৪, ৫:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান

কয়রা (খুলনা) প্রতিনিধি: ‘উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন’এই প্রতিপদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃত সংরক্ষণ বিভাগ খুলনা এই সভার আয়োজন করে।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও বন্যপ্রানী বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃত সংরক্ষণ বিভাগ খুলনার (ডিএফও) নির্মল কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম ও বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরদার মতিয়ার রহমান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য আবু হাসান, প্রকৃতির অধিকারের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (মুন্না), শিক্ষক অতিন্ত সরকার, উত্তম কুমার দাস, হেনা রানী মন্ডল, শিক্ষার্থী মোঃ আল আমিন, রুমা মন্ডল, নিয়া আক্তার, বিধান মন্ডল, সাধনা মুন্ডা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের গুরুত্ব অনেক। বিভিন্ন প্রকৃতিক দুর্যোগ- ঝড় জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে। এজন্য পরিবেশ রক্ষা করতে হলে বনকে রক্ষা করতে হবে। বনের সঙ্গে জীববৈচিত্র্য ওতপ্রোতভাবে জড়িত। জীববৈচিত্র্য রক্ষায় ইতোমধ্যে বাংলাদেশ সরকার সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটায় নিষেধাজ্ঞার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে এবং দোষীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে । এটা একটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত। তিনি মায়ের মত সুন্দরবনকে রক্ষায় সবাই এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!