বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অসুস্থ মাকে সেঞ্চুরি উৎসর্গ করলেন হৃদয়

ডেস্ক রিপোর্ট: তাওহীদ হৃদয়ের ব্যস্ততা তখনও অনেক। একটু আগেই সেঞ্চুরি ছুঁয়েছেন। কেবল ষষ্ঠ ব্যাটার হিসেবে বিপিএলে এই কীর্তি গড়েছেন তিনি। এরপর ব্রডকাস্টারকে সাক্ষাৎকার দিয়েছেন। সেটি শেষ করেই ছুটলেন গ্র্যান্ড স্ট্যান্ডের দিকে। ওখান থেকে ভেসে আসছে ‘হৃদয়, ‘হৃদয়’ চিৎকার।
গ্র্যান্ড স্ট্যান্ডের কাছে গিয়ে প্রায় শখানেক দর্শকের সঙ্গে হাত মেলান হৃদয়। দুর্দান্ত ঢাকার বিপক্ষে তার সেঞ্চুরিতে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন হৃদয়। এর আগে ব্রডকাস্টারদের অবশ্য বলে এসেছেন সেঞ্চুরি উৎসর্গ করেছেন অসুস্থ মাকে।

এ নিয়ে একটি গল্পও শেয়ার করেছেন হৃদয়। অসুস্থ মায়ের চিন্তা কমাতে তিনি পরামর্শ দিয়েছিলেন টিভির সামনে না বসার। হৃদয়ের মায়ের জবাব ছিল এমন, ‘আমি তো আর খেলা দেখতে বসি না। আমি বসি তোকে দেখতে…’

শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ফেলেছিল দুর্দান্ত ঢাকা। ওই রান তাড়া করতে নেমে ৫৭ বলে ১০৮ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন হৃদয়। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতকও। কতটা বিশেষ এই সেঞ্চুরি?

হৃদয় বলেন, ‘টি-টোয়েন্টিতে প্রথম শতক আলহামদুলিল্লাহ। এটা তো প্রতিটা ব্যাটারেরই স্বপ্ন যে একটা সেঞ্চুরি করবে। গত বছর আমার সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু করতে পারিনি। আলহামদুলিল্লাহ যে একটা সেঞ্চুরি হয়েছে। ’

‘সেঞ্চুরি তো প্রতিটি ব্যাটারের জন্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকে চেষ্টা করেছি আক্রমণাত্মক খেলবো। কারণ রান ছিল ১৭০ প্লাস, যদি ওখানে দুই তিনটা ওভার ব্যাকফুটে যাই…উইকেট চলে গেছে এটা আমার হাতে নেই। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!