বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ ডিসেম্বর ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন ফরম্যাটেই অধিনায়ক থাকছেন সাকিব

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন, আসর শেষে তিনি আর অধিনায়কত্ব করবেন না। তবে আনুষ্ঠানিকভাবে এখনো বিসিবিকে কিছু বলেননি তিনি। যে কারণে বিসিবি বলছে এখনও সব ফরম্যাটের অধিনায়ক সাকিবই।

মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এখানে আবার বিবেচনার পার্টটা আসে না। এখনও সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে। যেটা নিউজিল্যান্ড সিরিজ সেই সিরিজের জন্যই তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। ইমপ্যাক্ট সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে আপনারা জানেন। লং টাইমের মধ্যে সে এখনো আমাদের অধিনায়ক, সব ফরম্যাটের।’

‘আমরা ধরে নিচ্ছি সাকিবই অধিনায়ক। তো এখন সামনের ফরম্যাটগুলোই সে অধিনায়ক থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন কিন্তু এখনো উঠেনি। আমরা জানি সে এখনো অধিনায়ক। আমরা চাই বাকিগুলোই সে অধিনায়ক থাকুক।’-যোগ করেন জালাল।

সাকিব সবসময় খেলবে না, যে কারণে আরো দুইজন অধিনায়ক প্রস্তুত রাখা হচ্ছে। জালাল বলেন, ‘একটা সময় আসবে অবশ্যই সাকিব আর খেলা চালিয়ে যাবে না। হয়ত কোনো ফরম্যাট কমিয়ে দিবে। আমাদের হাতে শান্ত আছে, আমরা যাদের সম্ভাব্য অধিনায়ক বলি শান্ত আছে, মিরাজ আছে। আমাদের কাছে মনে হয়, বোর্ডের কাছে মনে হয় বাংলাদেশকে সামনে থেকে লিড করার মতো সক্ষমতা তাদের দুজনেরই আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!