বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৪, ২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে ভেসে আসছে গোলাগুলির শব্দ

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের রাখাইনে দেশটির সশস্ত্রবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন এলাকায় বুধবার রাতেও মর্টারশেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে। নিরাপত্তার বিষয় মাথায় রেখে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় ৫৪ কিলোমিটার এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থায় রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আরও বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদারের পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন বন্ধ থাকার পর সীমান্তের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে রাতে ও ভোরে শব্দ প্রকটভাবে শোনা যায়।

শাহপরীর দ্বীপ সীমান্তের জেটি ঘাটের বাসিন্দা সালামত উল্লাহ জানান, মঙ্গলবার ও বুধবার রাতে এবং সেহরির পর থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। তবে তা তেমন তীব্র নয়। এসব বিষয় এখন মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাবিব খান জানান, অনেক দিন বন্ধ থাকার পর গত দুদিন ধরে রাতের বেলায় গোলাগুলির শব্দ ভেসে আসছে।

সীমান্ত এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমার মংডু, বুথেডং ও রাথেডংয়ের কয়েকটি গ্রামে বর্তমানে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষ চলছে।

এদিকে ওপারে সংঘাতের কারণে কোস্ট গার্ড সাগরে সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, মিয়ানমারে সংঘাতের কারণে শুরু থেকে নাফ নদীতে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০