বাংলাদেশ, সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৪ জানুয়ারি ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে আতাউল হক দোলনের জনসভায় জনতার ঢল

বিলাল হোসেন: শ্যামনগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের আজাদ স্মৃতিমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের নৌকার প্রার্থী ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদা খানম মেধা, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম লেনিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভিন রতনা, জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহার হোসেন কান্টু, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাঈদ উজ জামান সাঈদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জাফরুল আলম (বাবু), শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জি এম ওসমান গনি, জেলা পরিষদের সদস্য শিল্পি রানী মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার প্রমুখ।

জনসভায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শ্যামনগর-কালিগঞ্জের ২০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, শ্যামনগর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

সমগ্র জনসভা পরিচালনা করেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা (বাংলা)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা থানার নতুন ওসি শামিনুল হক

কেশবপুরে মাদ্রাসার কমিটি নিয়ে হট্টগোল, তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

ধুলিহরে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে গরু উপহার

ব্রহ্মরাজপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতিকে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না: মিষ্টি জান্নাত

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

১০

পুলিশে বড় রদবদল

১১

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

১২

জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে ১৪০ রানে অলআউট বাংলাদেশ

১৩

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

১৪

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৩২০ জন

১৫

কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা

১৬

নলতায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৭

সাতক্ষীরার জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

১৮

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

১৯

এনডিটিভিতে সাক্ষাৎকার/এ বছরই দেশে ফিরতে চান হাসিনা

২০
error: Content is protected !!