বাংলাদেশ, রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৮ এপ্রিল ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উন্নত সেবার মাধ্যমে সরকারি হাসপাতালের চিকিৎসায় আস্থা ফেরাতে হবে: ডা. রুহুল হক

দেবহাটা প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, উন্নত সেবার মাধ্যমে সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় সাধারণ মানুষের আস্থা ফেরাতে হবে। রোগী ও তাদের স্বজনদের সাথে ভালো ব্যাবহার করতে হবে। সরকারি হাসপাতালে যে বিনামূল্যে ভালো সেবা পাওয়া যায় সে বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সঠিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে হাসপাতাল পরিচালনা করতে হবে। শেখ হাসিনা দেশের মানুষের জন্য অসংখ্য সেবার ব্যবস্থা করেছেন, যা বলে শেষ করা যাবে না। পাশাপাশি সাধারণ মানুষের জন্য কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছে। সেখানে চিকিৎসার পাশাপাশি ঔষধ সেবা প্রদান করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলাম সারাদেশের ৭টি হাসপাতালে টেলিমেডিসিন চালু করা হয়েছিল। তার মধ্যে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল। এই ডিজিটাল সেবার মাধ্যমে রোগীরা বড় বড় হাসপাতালের ডাক্তারদের সেবা নিতে পারে। আমরা পরিকল্পনা করছি দেশের মানুষের জন্য একটি হেল্থ কার্ড বা ইউনিক আইডি করার। যেখানে ব্যক্তির বিভিন্ন সমস্যা ও রোগ সম্পর্কে অনলাইনে ডাটা এন্ট্রি থাকবে। দেশের যে কোনো হাসপাতালে গেলে একটি আইডি নাম্বারের মাধ্যমে তার সম্পর্কে সকল তথ্য ও সহজে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা যায়। পাশাপাশি সরকারি হাসপাতালে নরমান ডেলিভারী, সিজার, সাপে কাটা, কীটনাশক সেবনের চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাই সরকারি সেবা নাগরিকের কাছ পৌঁছে দিতে চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ দত্ত, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল ইসলাম, কৃষকলীগের সদস্য সচিব আব্দল্লাহ হীম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে প্রান্তিক কৃষকদের মাঝে লবণ সহিষ্ণু বীজ ও সার বিতরণ

এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

সিঁথির ‘বসন্তের কোকিল’-এ নজর কাড়লেন অলংকার

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

কেন বাতিল হলো ইরানের সেই ‘উইনিং গোল’?

উন্নয়ন সংস্থা লিডার্স’র বার্ষিক সাধারণ সভা

বিয়ের অতিথি ১০০ ছাড়ালে গুনতে হবে জনপ্রতি ২৫ টাকা

বিশ্বকাপ উন্মাদনায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

পাইকগাছায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

১০

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

১১

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলন আরও গতিশীল করে তোলার আহবান

১৩

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার আব্দুল হালিম

১৪

বি.ডি.এফ প্রেসক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

১৫

ডেউয়া’র পুষ্টিগুণ জানলে অবাক হবেন ‎তারিক ইসলাম

১৬

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১৭

নিউজিল‍্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

১৮

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

১৯

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

২০
error: Content is protected !!