বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ মে ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রত্যাশা অনুযায়ী ইয়র্কার করতে পারেননি সাইফউদ্দিন, তাই কপাল খুলেছে তানজিমের

ডেস্ক রিপোর্ট: সংবাদ সম্মেলন কক্ষ ভর্তি মানুষ। প্রায় আধঘণ্টার প্রশ্ন-উত্তর শেষে ডায়াস ছাড়বেন নির্বাচকরা।
এর মধ্যেই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের কাছে জানালেন একটি অনুরোধ। মজার ছলে তিনি বললেন, তাদের রাখা দল থেকে কাউকে বাদ দিলে বিকল্পটাও যেন বলা হয়।

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল প্রথমবার দিলো কোনো টুর্নামেন্টের দল। তার এই দলকে ঘিরে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে মোহাম্মদ সাইফউদ্দিনের না থাকা নিয়ে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ‍ভূমিকা রাখেন সাইফউদ্দিন। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সুযোগ পান জাতীয় দলে। তবে এখানে প্রত্যাশা অনুযায়ী সাইফউদ্দিন বল করতে পারেননি বলে মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

মঙ্গলবার দল ঘোষণার পর তিনি বলেন, ‘এখানে সবাই খুব ক্লোজ লড়াই করেছে। যে দলটা দিয়েছিলাম ৩০ তারিখে সেটা এক প্রেক্ষাপটে দিয়েছিলাম। সেখানে দুটো চিন্তা ছিল যে বর্তমান ক্রিকেটারদের নিয়েই দল করা। আর একটা চিন্তা ছিল ইনজুরি থেকে ফেরা ক্রিকেটাররা যেমন সাইফউদ্দিন কেমন করে তা দেখা। তো আমাদের যে আস্থার জায়গাটা, সেখানে সাইফউদ্দিনের চেয়ে তানজিম একটু এগিয়ে ছিল এজন্য তাকে আমরা দলে রেখেছি। ’

‘তানজিমকে শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি। তার একাগ্রতা, মাঠে নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা সেটা সাইফউদ্দিনের চেয়ে কিছুটা এগিয়ে রেখেছে। আমরা যে কারণে সাইফউদ্দিনের দিকে তাকিয়ে ছিলাম যে ডেথ ওভারে ইয়র্কার করা, সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন ছিল তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যতিক্রম মনে হয়েছে। তাই আমরা একটু ভিন্ন চিন্তা করেছি। ৩০ তারিখে যে দলটা দিয়েছিলাম সেখান থেকে একমাত্র এ জায়গাটাতেই পরিবর্তন হয়েছে। আমাদের আসলে সাইফউদ্দিন ও তানিজমের সঙ্গেই কনফিউশন চলছিল। ’

জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম হাসান সাকিবও দুই ম্যাচে উইকেট পেয়েছেন কেবল একটি। সাইফউদ্দিন ওভারপ্রতি ৯.৩১ ইকোনমিতে রান দিয়েছেন, তানজিম দিয়েছেন ৮.৫০। তবে এসব পরিসংখ্যান বিবেচনায় নিতে চাননি প্রধান নির্বাচক।

তিনি বলেন, ‘ম্যাচ ও উইকেট দেখে কনক্লুশন টানা যায় না। আন্তর্জাতিকে কে কখন উইকেট পাচ্ছে তা দেখতে হবে। সাইফউদ্দিনকে যে জায়গায় দরকার হতো সেটা পরখ করে দেখেছি। শেষ দুটো ম্যাচে দুটো সিমার নিয়ে খেলেছি। সেখানে কোন কোন জায়গায় মনে হয়েছে যে সাইফউদ্দিনকে কিছু কিছু জায়গায় আমাদের আস্থার জায়গায় ওকে মিস করেছি। সে একজন জাতীয় ক্রিকেটার তার কমতি নিয়ে এত বলার কিছু নেই। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০