বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জুলাই ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্তন ক্যানসারে মারা গেছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় সিরিজ ‘বেভারলি হিলস্ ৯০২১০’-এ অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন শ্যানেন ডোহার্টি। ব্রেন্ডা ওয়ালস নামের এক স্কুলছাত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘদিন স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত শনিবার মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার জনসংযোগ সচিব লেসলি স্লোন। তিনি জানান, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন শ্যানেন ডোহার্টি।

২০১৫ সালে প্রথম নিজের স্তন ক্যানসার নিয়ে মুখ খোলেন শ্যানেন। গত বছর তিনি জানিয়েছিলেন, রোগটি তার শরীরে ছড়িয়ে পড়েছে। তিনি এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন। সেই লড়াই থামল গত শনিবার। তার মৃত্যুতে অনুরাগীমহলে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়াণের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানিয়েছেন।

১৯৯৪ সালে ‘বেভারলি হিলস্’-এর চতুর্থ সিজনের শুটিংয়ে এক সহশিল্পীর সঙ্গে ঝগড়া হয় শ্যানেনের। ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত ওই ধারাবাহিক থেকে নিজেকে প্রত্যাহার করেন শ্যানেন। এরপর তাকে ছাড়াই ২০০০ সাল পর্যন্ত চলেছিল ওই সিরিজের আরও কয়েকটি সিজন।‌

গত বছর এক পডকাস্টে শ্যানেন বলেছিলেন, ‘আমার মৃত্যুর খবর শুনে লোকে যেন না কাঁদে। আমি চাই লোকে বলুক, মরেছে, ঈশ্বর বাঁচিয়েছে।’ শ্যানেন ‘হেথার’, ‘ফোরট্রেস’, ‘হট সিট’, ‘নো ওয়ান উড টেল’, ‘ডার্কনেস অব ম্যান’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!