বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ আগস্ট ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেঙে দেওয়া হলো সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক পালাবদলের পর দেশের নানা ক্ষেত্রে পরিবর্তন ও সংস্কার হচ্ছে। ক্রীড়াঙ্গনে প্রশাসনিক কাঠামোর অন্যতম স্তর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। আজ (বুধবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের সকল জেলা, বিভাগ, উপজেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভাঙার নির্দেশনা জারি করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া শাখা থেকে এই চিঠিতে স্বাক্ষর করেন সহকারী সচিব এসএম হুমায়ূন কবীর।

ফেডারেশনের মতো জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থায় নির্বাচিত কমিটির মেয়াদ চার বছর। ফেডারেশনের নির্বাচিত কমিটি ভাঙলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শঙ্কা থাকে। স্থানীয় ক্রীড়া সংস্থা ভাঙা-গড়ার সম্পূর্ণ এখতিয়ার জাতীয় ক্রীড়া পরিষদের। পদাধিকার বলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার স্ব স্ব জেলা/বিভাগে স্বনামধন্য ক্রীড়াবিদ, ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে অনুমোদন নেওয়ার নির্দেশনাও রয়েছে।

ক্রীড়া প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর উপজেলা ক্রীড়া সংস্থা। সেই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠনের ভার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ওপর। এই কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রয়োজন নেই। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকই এটি অনুমোদন করতে পারবেন। জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা নির্বাচন হলেও মহিলা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা বরাবরই অ্যাডহক কমিটিতে পরিচালিত হয়। সেখানে অ্যাডহক কমিটির পরিবর্তে আবার অ্যাডহক হবে।

জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেশের ক্রীড়াঙ্গনে বড় প্রভাবক। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাসির জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সংগঠক পরিষদের মহাসচিব। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ সাঁতার ফেডারেশনের সেক্রেটারি। জেলা-বিভাগের সেক্রেটারিরা নিজেরা বিভিন্ন ফেডারেশনের শীর্ষ পদে থাকেন এবং অন্য ফেডারেশনের নির্বাচনেও ভূমিকা রাখেন। খেলার উন্নয়নের চেয়ে তাদের স্বার্থই বেশি দেখেন বলে ঘোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

১

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

২

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৩

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৪

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৫

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৬

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৭

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

৮

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

৯

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১০

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১১

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১২

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৪

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৫

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৬

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১৭

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১৮

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১৯

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

২০