বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের ৬৪ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

oplus_2

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে বেশ তোড়জোড়ে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

শ্যামনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ জানায়, এ বছর উপজেলার ৬৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। গত বছর এ সংখ্যা ছিল ৭১টি।

এসব মণ্ডপে দেবী দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

পূজা উদযাপন পরিষদ জানায়, শ্যামনগর পৌরসভায় ১১টি, ভূরুলিয়া ইউনিয়নে ২টি, কাশিমাড়ি ইউনিয়নে ৩টি, নূরনগর ইউনিয়নে ৩টি, কৈখালী ইউনিয়নে ৫টি, রমজাননগর ইউনিয়নে ৮টি, মুন্সীগঞ্জ ইউনিয়নে ৯টি, ঈশ্বরীপুর ইউনিয়নে ৪টি, বুড়িগোয়ালিনী ইউনিয়নে ৮টি, আটুলিয়া ইউনিয়নে ৭টি, পদ্মপুকুর ইউনিয়নে ২টি ও গাবুরা ইউনিয়নে ২টি মণ্ডপে এ বছর দুর্গা পূজার আয়োজন করা হয়েছে।

প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা জানান, প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের পথে। পূজার এক সপ্তাহ আগে থেকে রঙের কাজ করা হবে।

এ বছর প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় প্রতিমা নির্মাণের খরচ একটু বেশি হচ্ছে বলে জানান তারা।

শ্যামনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল জানান, এ বছর উপজেলায় মোট ৬৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তবে দেশের চলমান পরিস্থিতিতে কিছুটা ভয় ও সংশয় আছে। প্রত্যকটি মণ্ডপে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। এছাড়াও বিগত সময়ের মতো বড় মন্দির বা মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবেন। আসন্ন দুর্গোৎসবকে উৎসবমূখর ও সর্বজনীন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। আশা করি, শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন উৎসব পালিত হবে।

পঞ্জিকা মতে, ২ অক্টোবর মহালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে বেজে উঠবে দেবীর আগমনী বার্তা। ৮ অক্টোবর দেবী দুর্গার মর্তে আগমনী বার্তায় দেবীর বোধন পূজা। ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ। ওইদিন মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের শব্দ। ১০ অক্টোবর মহাসপ্তমী পূজা। ১১ অক্টোবর দেবীর মহাঅষ্টমী পূজা। মহানবমী পূজা ১২ অক্টোবর। দশমী বিহিত পূজা সমাপনান্তে দেবী বিসর্জন ও দশ হরার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!