বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ ডিসেম্বর ২০২৩, ৯:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, ইরানকে দুষলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট উপকূলে একটি রাসায়নিকবাহী ট্যাংকারে যে ড্রোন হামলা হয়েছে, সেটি ইরান থেকে ছোড়া হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনা লোহিত সাগরের বাইরেও বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি বাড়ার ইঙ্গিত হিসেবে দেখছে তারা।

গত শনিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে গুজরাট উপকূলে জাপানি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজটিতে আগুন ধরে গেলেও তা দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।

ভারতের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে এই ড্রোন হামলা ঘটে। এসময় মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ আশপাশে ছিল না।

পেন্টাগন জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী জাহাজটির সঙ্গে যোগাযোগে রাখছে। এটি ভারতে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলেছে।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এটাই প্রথমবার বাণিজ্যিক জাহাজে হামলার জন্য পেন্টাগন সরাসরি ইরানের দিকে আঙুল তুললো।

বিবৃতিতে বলা হয়েছে, এমভি কেম প্লুটো নামের জাহাজটি একটি জাপানি কোম্পানির মালিকানাধীন হলেও সেটি লাইবেরিয়ার পতাকা বহন করছিল এবং এটি পরিচালিত হচ্ছিল একটি ডাচ সংস্থার মাধ্যমে।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে বলেছে, ট্যাংকারটি সৌদি আরব থেকে ভারতে যাচ্ছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যে ডাচ কোম্পানি এমভি কেম প্লুটো পরিচালনা করছে, সেটি ইসরায়েলি শিপিং টাইকুন ইদান ওফারের সঙ্গে সম্পর্কযুক্ত।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোহিত সাগর দিয়ে চলাচলকারী একাধিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।
এসব হামলার পেছনে ইরানের মদত রয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা।

সূত্র: এএফপি, এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১০

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১২

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৩

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১৪

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৫

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৭

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৮

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৯

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

২০