বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ আগস্ট ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাইয়ে ২০৫৬১ কোটি টাকা রাজস্ব আদায়

ডেস্ক রিপোর্ট: চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছে ২০ হাজার ৫৬১ কোটি ৪৫ লাখ টাকা। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৩৮ শতাংশ বেশি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য মিলেছে।

এনবিআরের তথ্য বলছে, জুলাইয়ে মূল্য সংযোজন করে বা ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২১. ৫১ শতাংশ। জুলাইয়ে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৯৮৩ কোটি টাকা। আদায় হয়েছে ৭ হাজার ৬৫৪ কোটি টাকা।

জুলাই মাসে শুল্ক আদায়ে ১৩ দশমিক ৭০ প্রবৃদ্ধি হয়েছে। সাত হাজার ১৬২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে সাত হাজার ৬৯৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানি ও রপ্তানি শুল্ক আদায়ে মন্দা ভাব ছিল। চলতি বছরে সে মন্দাভাব কিছুটা কেটে গেছে।

জুলাই মাসে আয়কর কিছুটা কম আদায় হয়েছে। জুলাই মাসে ৭ হাজার ২৮১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫ হাজার ২১৩ কোটি টাকা। প্রবৃদ্ধির হয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ ।

এই তিন খাত মিলিয়ে জুলাইয়ে লক্ষ্যমাত্রা অর্জনের হার ৯১.৬৭ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১১ শতাংশ বেশি। ২০২২-২৩ এর জুলাইয়ে লক্ষ্যমাত্রা অর্জনের হার ছিল ৮৬.৫৭ শতাংশ।

চলতি অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে মূসক থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ কোটি টাকা, আয়কর থেকে ১ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা ও আমদানি-রপ্তানি শুল্ক থেকে ১ লাখ ১৬ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

এ হিসাবে জুলাই মাসের কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কিছুটা কম হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০