বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে অজ্ঞান পার্টির মেশানো চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে ৪ জন হাসপাতালে

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে অজ্ঞান পার্টির মেশানো চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের চারজন মারাত্মক অসুস্থ হয়েছে পড়েছে। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, গোয়ালপোতা গ্রামের মৃত হেমনাথ ঘোষের ছেলে গৃহকর্তা হিমাংশু কুমার ঘোষ (৭২), তার স্ত্রী দুর্গা রানী ঘোষ (৫৭), ভাই সুমন ঘোষ (৪২) এবং হিমাংশু কুমার ঘোষের নাতনি স্নিগ্ধারানী ওরফে স্নেহা ঘোষ।

হিমাংশু কুমার ঘোষের ছেলে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মী সুদীপ্ত ঘোষ সাংবাদিকদের বলেন, আমি কালিগঞ্জে ভাড়া বাসায় থাকি। রোববার রাত সাড়ে ১০টার দিকে গ্রামের বাড়িতে স্থানীয়দের ডাকাডাকিতে পরিবারের কেউ সাড়া না দেওয়ায় তারা আমাকে খবর দেয়। আমি বাড়ি যেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্স যোগে নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা রান্নাঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে। ওই চেতনা নাশক মিশ্রিত খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়ে।

তিনি বলেন, এ ঘটনায় বাড়ি থেকে কোনো কিছু লুট হয়েছে কি না এখনো জানি না। বাড়ি ফিরে দেখে বলতে পারবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!