
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে প্রয়াত সদস্য শিবপদ সরকারের সঞ্চিত অর্থের সমপরিমাণ টাকার চেক তার ছেলে শংকর সরকার ও দেবেন্দ্র সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার আইনজীবী সহকারী সমিতির অফিস কক্ষে কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ তাদের হাতে এই চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুস ছাত্তার (১), সহ-সভাপতি মো. রমজান আলী, তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান শিমুল, সহ-সম্পাদক দেবাশীষ সরকার, কোষাধ্যক্ষ নরেশ মল্লীক, নির্বাচিত সদস্য মো. কামরুল ইসলাম, ধর্ম বিশ্বাস মোহন, আবু সাঈদ (৩) আনোয়ার হোসেন ও মো. আবু সাঈদ বিশ্বাস।
প্রসঙ্গত, আইনজীবী সহকারী সমিতির সদস্য শিবপদ সরকার ২৯ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন