বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৪, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকসই খাদ্য ব্যবস্থাপনার পদক্ষেপ নেওয়ার আহবান

আলী আজীম, মোংলা (বাগেরহাট): জমি, খাদ্য, পানি মানুষের জন্য, মুনাফার জন্য নয়। টেকসই খাদ্য ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নিতে হবে।

জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভা চলাকালীন সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদের পাড়ে ক্ষুদ্র কৃষক, ক্ষেতমজুর, দিন মজুর, জেলে,বাওয়ালি, মৌয়ালী, বনজীবী, মৎস্যজীবী ও নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তারা এই দাকি জানান।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

এ অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশ যোদ্ধা মোঃ নূর আলম শেখ।

বক্তব্য রাখেন নারীনেত্রী কমলা সরকার, তন্বী মন্ডল, চন্দ্রিকা মন্ডল, ইয়ুথ লিডার হাসিব সরদার, প্রদীপ সরকার, মার্টিন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ সরকারকে আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পদক্ষেপ নিতে হবে। লবণাক্ততার কবল থেকে উপকূলের কৃষি, পরিবেশ, বাস্তুতন্ত্র ও প্রাণীজ আমিষ মৎস্য সম্পদকে রক্ষা করতে হবে। নদী ভাঙ্গনে বাস্তুচ্যুত এবং জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

সভাপতির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, বিশ্ব বাজার নয়, জনগণের খাদ্যের জন্য টেকসই খাদ্য ব্যবস্থায় অর্থায়ন করুন। বিশ্ব নেতৃবৃন্দকে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে। খাদ্য ও জলবায়ু সংকটের জন্য উন্নত দেশগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে এবং জলবায়ু অর্থায়ন বৃদ্ধি করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!