
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে দেশীয় অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রাসহ আবু হাসান রাজু (৩২) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে কালিগঞ্জের পাউখালী সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার চরযমুনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আবু হাসান রাজু উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরযমুনা গ্রামের কামাল হোসেনের ছেলে।
সূত্র জানায়, আবু হাসান একজন কুখ্যাত সন্ত্রাসী। সম্প্রতি কালিগঞ্জে বিভিন্ন বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্পের একটি আভিযানিক মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার বাড়ি থেকে একটি রামদা, তিনটি চাপাতি, একটি চাকু, দুইটি লোহা ধার করার রেত, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৮ দেশের বিভিন্ন মুদ্রা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ আবু হাসান রাজুকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন