বাংলাদেশ, রবিবার, ০৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩০ অক্টোবর ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে প্রীতি ফুটবল ম্যাচে যশোরের ঝিনুক ফুটবল একাদশের জয়

ডেস্ক রিপোর্ট: ‘খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মনিপুর ভোলানাথপুর কসমোপলিটন ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে অনুষ্ঠিত এই ম্যাচে যশোর জেলার ঝিনুক ফুটবল একাদশ ও আশাশুনি উপজেলার মহিষকুড় সূর্য সৈনিক ফুটবল একাদশ অংশ নেয়। এতে মহিষকুড় সূর্য সৈনিক ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে যশোর ঝিনুক ফুটবল একাদশ।

তুমূল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একটি গোল করে ঝিনুক ফুটবল একাদশকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে কোন দল আর গোল করতে পারেনি। ফলে ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে ঝিনুক ফুটবল একাদশ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাম্মু চৌধুরী। সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন পিপুল খান ও একরামুজ্জামান রনি। ভাষ্যকারের দায়িত্ব পালন করেন আশরাফ হোসেন ও আবু রায়হান রাজ।

এর আগে মনিপুর ভোলানাথপুর কসমোপলিটন ক্লাবের সভাপতি ও মিরপুর জেনারেল হাসপাতালের পরিচালক মোঃ আবু হানিফের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।

বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক খায়রুল ইসলাম, গাজী মোহাম্মদ শহিদুল ইসলাম, আবু বক্কার সিদ্দিক, আসাদুল ইসলাম আসাদ প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বীজ ও রাসায়নিক সার বিতরণ

লঘুচাপ, টানা পাঁচদিন হতে পারে ভারী বৃষ্টি

কালিগঞ্জে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

ব্রাজিল শিবিরে ‘মহা দুঃসংবাদ’, ছিটকে গেলেন বড় তারকা

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

সাতক্ষীরা রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন: সভাপতি কেডি, সম্পাদক মেহেদী

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি

মুশফিককেও কোচিংয়ে আনতে চায় বিসিবি

জেলেখালি ভাই ভাই সংঘের প্রীতি ফুটবল ম্যাচ

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

১০

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতি

১১

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

১২

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

১৩

অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

১৪

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

১৫

মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবরও

১৬

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা, ৩ জনকে ছুরিকাঘাত

১৭

বেতন-ভাতা বৃদ্ধিসহ ডাক কর্মচারীদের দুই দফা, ৬ জুলাই থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

১৮

সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, যুক্ত হলো বিভাগীয় ফোরামে

১৯

কালিগঞ্জে প্রবাসীর জমি জবরদখলের চেষ্টা!

২০
error: Content is protected !!