বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কপ-২৯ কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতার দাবিতে যুববন্ধন

ডেস্ক রিপোর্ট: আসন্ন জলবায়ু সম্মেলনকে (কপ-২৯) সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতার দাবিতে যুববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই যুববন্ধনের আয়োজন করে।

এই বন্ধনে অংশ নিয়ে তরুণরা ‘উপকূলের চিৎকার, জলবায়ু সুবিচার’, ‘জলবায়ুর ন্যায় বিচার এখনই দরকার’, ‘এক বিশ্ব, একটি সুযোগ’, ‘জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই’, ‘তোমাদের জলবায়ু জলসার শেষ কোথায়?’, ‘আমাদের দাবি কি বাকু পৌঁছাবে’, ‘তোমাদের যুদ্ধ বন্ধ করো জলবায়ু ঠিক কর’, ‘বেঁচে থাকার অধিকার জলবায়ুর সুবিচার’, ‘পরিবেশ ধবংস করে উন্নয়ন চাই না’, ‘নগর পুড়লে দেবালয় এড়ায় না’, ‘আর নয় মিথ্যা আশ্বাস’ প্রভৃতি স্লোগান দেয়।

এসময় বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অব্যাহত থাকলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। মানুষের জীবন হুমকির মুখে পড়বে। এরই মধ্যে জীবন-প্রকৃতি, মাটি, পানি, স্বাস্থ্য, কৃষি ও সুন্দরবনে বৈরী অবস্থার সৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকার মানুষ জমি, বাড়িঘর এমনকি কর্ম হারিয়ে অনিশ্চিত জীবনযাপন করছে। লাখ লাখ মানুষ উদ্বাস্তু হচ্ছে। বিশ্বের ধনী দেশগুলোকে এর দায় নিতে হবে। জলবায়ু সুবিচার নিশ্চিত করতে হবে।

মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে যুববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যাপক মোজাম্মেল হক, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য মুশফিকুর রহিম ও হৃদয় মন্ডল, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!