বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২১ মার্চ ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের উপর ব-র্ব-রো-চি-ত হা-ম-লার প্রতিবাদে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ

ফিলিস্তিনিদের উপর ব-র্ব-রো-চি-ত হা-ম-লার প্রতিবাদে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (২১মার্চ) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোডমোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে শহর ছাত্রশিবির বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহীদ স ম আলাউদ্দীন চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে মিছিল পরবর্তী সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আবু তালেব ও আনিছুর রহমান, সাতক্ষীরা শহর শিবিরের অফিস সম্পাদক নূরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে গাজায় বর্বোরচিত হামলা চালিয়ে সহস্রাধিক ঘুমন্ত ও সেহেরীরত ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরও বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে বলে মনে করবেন না। বিশ্ব মানবতা ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। এটা বিশ্বমানবতার ওপর আঘাত। হামলা বন্ধে বিশ্বনেতাদের পদক্ষেপ নিতে হবে।

এসময় তারা ওআইসিসহ বিশ্ব মুসলিম নেতাদের প্রতি ইসরায়েল সাথে যাবতীয় কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০