বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ মার্চ ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সক্রিয় প্রতারক চক্র, হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। তারা গ্রামের সাধারণ মানুষকে নানা প্রলোভনের ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও ধরা ছোঁয়ার বাইরে থাকছে প্রতারকরা।

মঙ্গলবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের প্রকৌশলী জাহাঙ্গীরের পরিচয় দিয়ে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মাসুদা বেগমের নিকট ০১৭০১০১০৪৭৩ নাম্বার থেকে কল করে ডিপ টিউবওয়েলের আবেদন করেছে কি না জানতে চায়। মাসুদা বেগম তার ওয়ার্ডের চালতিয়াবাড়িয়া গ্রামের মৃত অজেদ আলী দফাদারের ছেলে আব্দুল মালেক টিউবওয়েলের আবেদন করেছেন বলে জানান। তখন তাকে বলা হয় উপজেলায় তিনটি টিউবওয়েল এসেছে। যদি আপনি নিতে চান তাহলে উল্লিখিত নাম্বারে ১০ হাজার ৬শ ২০ টাকা পাঠিয়ে দিন। আব্দুল মালেক জরুরি টিউবওয়েলের প্রয়োজন মনে করে ওই নাম্বারে ১০ হাজার ৬২০ টাকা পাঠিয়ে দেন। তারপর আর কোনো খবর না পেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসে যোগাযোগ করে জানতে পারেন প্রকৌশলী জাহাঙ্গীর নামে অফিসে কেউ নেই। তখন তারা বুঝতে পারেন তাদের সাথে প্রতারণা করা হয়েছে।

এদিকে, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলামের মোবাইল নাম্বার হ্যাক হয়ে যাওয়ায় ০১৮৭৭৫৯৪১৪৬ নাম্বার থেকে চট্টগ্রাম জেলার এসপি রাকিবুল হাসান পরিচয়ে তাঁর নিকট থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এবিষয়ে তিনি কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, উপজেলা নির্বাচন অফিসারের একটি অভিযোগ আছে। প্রতারক চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। ইতোপূর্বে গত ২৩ মার্চ ওই চক্র শহরের মেইন সড়ক থেকে এক শিক্ষকের নিকট থেকে প্রতারণা করে ৩ লাখ টাকা নিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০