বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ জুন ২০২৩, ৫:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপহরণের ১ মাস পর যাত্রাবাড়ি থেকে স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

শহীদুজ্জামান শিমুল: সাতক্ষীরা থেকে অপহরণের এক মাস পর রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে ভিকটিম দশম শ্রেণীর এক ছাত্রী (১৭) কে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে অপহরণকারী মুন্না (২৪) কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ জুন) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আমিনুর রহমান।

আটক মুন্না (২৪) যাত্রাবাড়ী থানার শেখদি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল সকাল ৮টার দিকে সাতক্ষীরা শহরের সংগ্রাম হাসপাতালের সামনে থেকে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৭) মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন যুবক। তাকে অপহরণ করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হতো।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অপহরণের ১০ দিন পর ভিকটিম অপহরণকারী মুন্নার মোবাইল ফোন থেকে কৌশলে তার চাচা হেলাল উদ্দীনকে ইমোতে কল দিয়ে বলে ‘চাচা আমাকে বাঁচাও, আমি এখান থেকে বের হতে পারছি না’। এর পরপরই তার বাবা বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। একপর্যায়ে শুক্রবার (৩ জুন) রাতে অপহরণকারী মুন্নাকে গ্রেফতার করা হয়। একই সাথে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক তারেক বিন আজিজ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১০

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

১২

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

১৩

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

১৪

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

১৫

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

১৬

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

১৭

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

১৮

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

সাভারে জেএমবির আস্তানা!

২০
error: Content is protected !!