শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

৫ হাজার ভোটের কম ব্যবধানে হেরেছে বিএনপির ১২ ও জামায়াতের ৫ প্রার্থী

প্রতিবেদক
The Editors
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ২:২০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বেশ কিছু আসনে ভোট তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। বেসরকারিভাবে বিভিন্ন আসনের ফলাফল সামনে আসার পর হারজিতে ভোটের পার্থক্য দেখে বিষয়টি আরও স্পষ্ট হয়। সামান্য ভোটে হেরে গেছেন অনেক প্রার্থী। প্রাথমিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকার ২১টি আসনে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে পাঁচ হাজার ভোটের কমে। সবচেয়ে কম ব্যবধানে হেরেছেন শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। ওই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা রিকশা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদিরার থেকে মাত্র ৩৮৫ ভোট বেশি পেয়েছেন সাইদ। তিনি পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। আর নাদিরা পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট। মাদারীপুর জেলার এই একটি আসনেই বাংলাদেশ খেলাফত মজলিস জয় পেয়েছে। বাকি দুটিতে বিএনপি জয়ী হয়েছে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ২১ আসনে ফলাফল বিশ্লেষণে উঠে আসে, ১২টি আসনে পাঁচ হাজার ভোটের কম ব্যবধানে হেরেছেন বিএনপির প্রার্থী, পাঁচটিতে জামায়াত, একটিতে এনসিপি, একটিতে খেলাফত মজলিস, একটিতে এলডিপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী।
প্রাথমিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ভোটে জয়-পরাজয় নির্ধারণ হয় ৫৯৪ ভোটে। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ৮৫ হাজার ৭৬৯ ভোট পেয়ে জয়লাভ করেন বিএনপির প্রার্থী মো. আবদুল মান্নান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। তিনি ভোট পেয়েছেন ৮৪ হাজার ৭০৮। বিজয়ী প্রার্থী মান্নানের সঙ্গে নাজমুলের ভোটের পার্থক্য এক হাজার ৬১।

কম ভোটের ব্যবধানে হেরেছেন কক্সবাজার-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা নূর আহমদ আনোয়ারী। ওই আসনে বিজয়ী প্রার্থী বিএনপির শাহজাহান চৌধুরীর সঙ্গে তাঁর ভোটের পার্থক্য এক হাজার ৫৪৯। জামায়াতের আনোয়ারী পেয়েছেন এক লাখ ২২ হাজার ৩৩ ভোট। আর বিএনপির শাহজাহান পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৫৮২ ভোট।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে কম ব্যবধানে হেরেছেন বিএনপির প্রার্থী মো. শরীফ উদ্দিন। তিনি পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ওই আসনে এক লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে জয়লাভ করেন জামায়াতের প্রার্থী মো. মজিবুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর ভোটের পার্থক্য এক হাজার ৮৮৪।

রংপুর-৬ (পীরগঞ্জ) উপজেলায়ও জয়-পরাজয় নির্ধারিত হয়েছে কম ভোটের পার্থক্যে। এই আসনে এক লাখ ১৮ হাজার ৮৯০ ভোট পেয়ে জয়লাভ করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. সাইফুল ইসলাম পেয়েছেন এক লাখ ১৬ হাজার ১১৯ ভোট। এই আসনে জয়-পরাজয়ের ব্যবধান এক হাজার ৯৭১ ভোট।

ঢাকা-৭ (বাড্ডা ও ভাটারা) আসনে কম ভোটে জয়-পরাজয়ের পার্থক্য গড়ে দেয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই আসনে ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দুই হাজার ৩৯।

ঢাকা-১৩ (মোহাম্মদপুর ও আদাবর) আসনের অল্প ভোটে জয়-পরাজয় নির্ধারণ হয়েছে। ধানের শীষ প্রতীকে বিএনপির ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৭ ভোট। এই আসনে দুই প্রার্থীর ভোটের পার্থক্য দুই হাজার ৩২০ ভোট।

বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লারহাট ও চিতলমারী) আসনে জামায়াতের প্রার্থী মশিউর রহমান এক লাখ ১৬ হাজার ১২৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল পেয়েছেন এক লাখ ১৩ হাজার ৫৬২ ভোট। দুজনের ভোটের ব্যবধান দুই হাজার ৫৬৭।

খুলনা-৫ (ফুলতলা, ডুমুরিয়া ও গিলাতলা) আসনে বিএনপির মোহাম্মদ আলী আসগার লবী এক ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। এই আসনে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দুই হাজার ৬০৮।

নেত্রকোনা-৫ (পূর্বধলা উপজেলা) আসনে জামায়াত ইসলামীর মাছুম মোস্তফা পেয়েছেন ৮২ হাজার ১৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৯ হাজার ৪১২ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দুই হাজার ৭৬৫।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসীম উদ্দিন আহমেদ ৭৫ হাজার ৭৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ওমর ফারুক পেয়েছেন ৭২ হাজার ৯৫০ ভোট। এই আসনে জয়-পরাজয়ের ব্যবধান দুই হাজার ৮২৯ ভোট।

ঢাকা-৪ (শ্যামপুর ও কদমতলী) আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানভির আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট। এই আসনে জয়-পরাজয়ের ব্যবধান দু্ই হাজার ৯২০ ভোট।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির শামীম কায়সার লিংকন ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর ডা. মো. আবদুর রহিম সরকার। তিনি পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট। দুজনের ভোটের পার্থক্য তিন হাজার ৩৪ ভোট।

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আছগর পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। দুই প্রার্থীর ভোটের পার্থক্য তিন হাজার ২৬৯ ।

ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) আসনে জামায়াতের মো. আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান তিন হাজার ৩৬১।

পাবনা-৪ (ইশ্বরদী ও আটঘরিয়া) আসনে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপির হাবিবুর রহমান পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান তিন হাজার ৮০১।

বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. অলি উল্লাহ হাতপাখা প্রতীকে এক লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন এক লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। এই আসনে জয়-পরাজয়ের ব্যবধান চার হাজার ১৪৬ ভোট।
ঢাকা-১৭ (গুলশান ও ক্যান্টনমেন্ট) আসনে কম ভোটের ব্যবধানে হেরেছেন জামায়াতের প্রার্থী স. ম. খালিদুজ্জামান। এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে জয়লাভ করেন। জামায়াতের প্রার্থী পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। এই আসনে জয়-পরাজয়ের পার্থক্য চার হাজার ৩৯৯ ভোট।

দিনাজপুর-৩ (সদর) বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ২০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাইনুল আলম পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৬১৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান চার হাজার ৫৮৯।
দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী এ. জেড. এম রেজওয়ানুল হক পেয়েছেন এক লাখ ১৩ হাজার ৬৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মো. আব্দুল আহাদ পেয়েছেন এক লাখ ৮ হাজার ৯৪৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে জয়-পরাজয়ের পার্থক্য চার হাজার ৭০২ ভোট।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705