বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৬ আগস্ট ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তির দিনেই বাংলাদেশে ‘জওয়ান’ দেখতে চান শাহরুখ ভক্তরা

বিনোদন ডেস্ক: ‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’র দিকে নজর সবার। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি।

‘পাঠান’র পর এই সিনেমাতেও অ্যাকশন মুডে পাওয়া যাবে শাহরুখকে।
সিনেমাটি ঘিরে শাহরুখ ভক্তদের পাগলামির রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চোখে পড়ছে। পিছিয়ে বাংলাদেশের ভক্তরা। ‘পাঠান’ মুক্তির সময়ও অনেকেই ভারতে গেছেন শুধুমাত্র প্রিয় তারকার সিনেমা দেখতে!

তাই বাংলাদেশের ভক্তদের দাবি, তারা ঢাকায় বসে বিশ্ব মুক্তির দিনেই ‘জওয়ান’ সিনেমাটি দেখতে চান। শুধু তাই নয়, সম্প্রতি বিভিন্ন সড়কে সিএনজির পেছনে সিনেমার পোস্টার লাগিয়ে প্রচার করতে দেখা যায় কতিপয় কিছু ভক্তকে।

এখানেই থেমে নেই তারা, শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিনিউটি ‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জওয়ান’ এবং ‘উই ওয়ান্ট জওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ’ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে শ্লোগান দেন। ভারতের সঙ্গে একইদিনে ‘জওয়ান’ মুক্তির দাবি জানান তারা।

শাহরুখ ভক্তদের ভাষ্য, ‘পাঠান’ মুক্তির কয়েকমাস পরে বাংলাদেশে এসেছে। এখন তো আর নিয়মকানুনের বেড়ি নেই, তাই আমরা চাই ‘জওয়ান’ একযোগে বাংলাদেশেও মুক্তি দেওয়া হোক।

‘জওয়ান’-এ শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এতে তার বিপরীতে দেখা যাবে ভারতের দক্ষিণী লেডি-সুপারস্টার নয়নতারাকে। এছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি। বিশেষ একটি চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোনকেও!

‘পাঠান’ বাংলাদেশে পরিবেশনা করেছিল অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনিই চেষ্টা চালাচ্ছেন ‘জওয়ান’ বাংলাদেশে যথাসময়ে মুক্তি দেওয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

১০

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

১১

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১২

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১৩

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১৪

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৫

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১৬

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১৭

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৮

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৯

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

২০
error: Content is protected !!