বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ জুলাই ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই দিনের পর্যবেক্ষণে তামিম

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল চোট নিয়ে ভুগছেন অনেকদিন থেকেই। সেটি যে বেশ গুরুতর, এতদিন স্পষ্ট হয়েছে।
এই উদ্বোধনী ব্যাটার আছেন দেড় মাসের ছুটিতে। এর মধ্যে এখন তিনি লন্ডনে ডাক্তার দেখাচ্ছেন। তার সঙ্গে আছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও।

বিসিবির পাঠানো এক বিবৃতিতে তামিমের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি। দেবাশীষ বলেন, ‘তামিম তার পিঠের চোটের জন্য একজন মেরুদণ্ড বিশেষজ্ঞকে দেখিয়েছেন। ব্যথা নিয়ন্ত্রণের জন্য তিনি গতকাল একটি ইনজেকশনও নিয়েছেন। আগামী দুইদিন তামিম পর্যবেক্ষণে থাকবে ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে। ’

ধারণা করা হচ্ছিল, তামিমের চোট থেকে সারতে প্রয়োজন হবে অস্ত্রোপচারের। তবে এখনই লাগছে না সেটি। এই উদ্বোধনী ব্যাটার ইনজেকশন নিয়েছেন। এতে যদি কাজ না হয়, তাহলে আরও দুটি ইনজেকশন নেবেন। কোনো কিছুতেই কাজ না হলে তখন করাতে হবে অস্ত্রোপচার।

তবে সবকিছুই নির্ভর করছে প্রথম ইনজেকশনের প্রতিক্রিয়ার ওপর। সেটির ভিত্তিতেই হবে পরবর্তী চিকিৎসা। চলতি সপ্তাহেই শুরু হওয়ার কথা রয়েছে এশিয়া ও বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। শুরুটা হবে ঢাকাতেই। এরপর সিলেট ও চট্টগ্রামেও অনুশীলন করতে পারে দল। এই ক্যাম্পের শুরু থেকে যে তামিম থাকতে পারছেন না, সেটি একরকম নিশ্চিতই বলা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০