বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৩, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোহরানা দাবিতে বিচ্ছেদের পরও স্বামীর বাড়িতে অবস্থান স্ত্রীর

ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে বিচ্ছেদের পরও স্বামীর বাড়িতে বসবাস করছেন মাকসুদা আক্তার মিনু (৩৫) নামের এক নারী। মোহরানার এক লাখ টাকা বুঝে না পেয়ে তিনি ওই বাড়িতে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

তবে আগের স্বামী নাজমুল হুদা পলাশের অভিযোগ, ঠাকুরগাঁও আদালতে মোহরানার মামলাটি বিচারাধীন। তারপরও তার বাসায় অবস্থান নিয়ে বিভিন্ন সময় লোকজন ডেকে তাকে ও তার অসুস্থ বাবা-মাকে মারধর করছেন মাকসুদা আক্তার।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আবুল হায়াদের ছেলে পলাশের বাড়িতে অবস্থান করছেন মাকসুদা।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নাজমুল হুদা পলাশ।

অভিযোগপত্রে পলাশ উল্লেখ করেন, ‘আমি একজন সাধারণ চাকরিজীবী। ১৮ বছর আগে মাকসুদা আক্তার মিনুর সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের ঘরে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। অনেক চেষ্টা করেও আমি আমার সংসার টিকিয়ে রাখতে না পেরে ২০১৭ সালে আমাদের বিচ্ছেদ হয়। আদালতের মাধ্যমে আমার দুই সন্তানকে ওদের মা নিয়ে গেছে। তবে হঠাৎ করেই মাসখানেক আগে আমার সাবেক স্ত্রী আমার বাসায় এসে জোরপূর্বক বসবাস শুরু করে। তারপর থেকেই বিভিন্ন সময় তার লোকজন আমার অসুস্থ বাবা-মাসহ আমাকে নির্যাতন করছে। বাড়ি থেকে বের হয়ে যেতে অনবরত চাপ দিচ্ছে।’

এ বিষয়ে অভিযুক্ত মাকসুদা আক্তার মিনুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মোহরানার টাকা বুঝে পাইনি। তাই এই বাড়ি আমার। আমি এ নিয়ে বেশি কথা বলতে চাই না।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০