বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ মে ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তান দলে ফিরলেন হাসান-রউফ

স্পোর্টস ডেস্ক; টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের সময়টা ব্যস্ততার মধ্যেই কাটবে পাকিস্তানের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা।

দুটো সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেখান থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সাজানো হবে।
ইনজুরি কাটিয়ে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরছেন হারিস রউফ। এছাড়া দেড় বছর পর দলে ফেরানো হয়েছে হাসান আলীকে। সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে মাঝখানে ইনজুরিতে পড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান, আজম খান ও ইরফান খান। তবে আয়ারল্যান্ড সিরিজের দলে রাখা হয়েছে তাদের।

এ প্রসঙ্গে নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেন, ‘রিজওয়ান, হারিস, ইরফান ও আজমকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের ফিটনেসে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের স্কোয়াডে নেওয়া হয়েছে কারণ আমরা আশা করছি আয়ারল্যান্ড সিরিজে ফিট হয়ে উঠবে তারা। ‘

নিউজিল্যান্ডের সিরিজের দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার উসামা মির ও ফাস্ট বোলার জামান খান। আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ মে থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ২২ মে থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। অবশ্য ২৫ মের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আজম খান, আবরার আহমেদ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, আগা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!