বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ আগস্ট ২০২৩, ৫:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কালেক্টরেট চত্বর থেকে এই র‌্যালি বের হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। র‍্যালিটি শহরের দড়াটানা মোড়, চিত্রা মোড়, মাইকপট্টি, জজ কোর্ট মোড় হয়ে পুনরায় কালেক্টারেট চত্বরে এসে শেষ হয়।

যশোরের নবাগত জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার ডেঙ্গু প্রতিরোধী এই সচেতনতামূলক র‍্যালির উদ্বোধন শেষে সকলকে সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধ করার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তোফা ফরিদ আহমেদ চৌধুরী, স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, বাঁচতে শেখা যশোরের প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ প্রমুখ।

উল্লেখ্য, সারাদেশের ন্যায় যশোরেও ডেঙ্গু জ্বর বিস্তার লাভ করেছে। সম্প্রতি এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়েছে কালেক্টরেট ভবন চত্বরে পড়ে থাকা ভাঙ্গাচুরা গাড়ির গোদামের ভিতরে। প্রতিনিয়ত এসিড মশার কামড়ে জ্বরে আক্রান্ত হচ্ছেন মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!