বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমনের ১৫ বলের ফিফটি, বাংলাদেশের ক্রিকেটে নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রোববার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে ইতিহাস গড়েছেন আবাহনী লিমিটেডের ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ১৫ বলেই অর্ধশতক পূর্ণ করে তিনি স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।

বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে ইমন ইনিংসটি শেষ করেন ২৩ বলে ৬১ রান করে, যেখানে ছিল ৪টি চার ও ৬টি বিশাল ছক্কা। তাঁর এই ধ্বংসাত্মক ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শাইনপুকুর।

ইমনের আগের দ্রুততম ফিফটির রেকর্ড ছিল শুভাগত হোমের দখলে। ২০১৯ সালে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে শাইনপুকুরের বিপক্ষে ১৬ বলে অর্ধশতক করেছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে দ্রুত ফিফটির রেকর্ড রয়েছে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের নামে, যারা ১৮ বলে ফিফটি করেছিলেন যথাক্রমে ২০১৯ ও ২০২৩ সালে।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শাইনপুকুর ৮৮ রানে গুটিয়ে যায়। আবাহনীর বোলারদের নিখুঁত আক্রমণে একপ্রকার ছিন্নভিন্ন হয়ে যায় তাদের ব্যাটিং লাইনআপ। জবাবে আবাহনী মাত্র ৬.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়, জয় তুলে নেয় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

পারভেজ হোসেন ইমনের সঙ্গে ওপেন করতে নামা জিসান আলম অপরাজিত থাকেন ১৭ রানে (১৭ বল, ২ চার, ১ ছক্কা)। তবে ম্যাচজয়ী নায়ক ছিলেন নিঃসন্দেহে ইমন, যার টর্নেডো ইনিংস যেন চোখে লেগে থাকার মতো।

এই ইনিংস দিয়ে ইমন শুধু ম্যাচই জেতাননি, তুলে নিয়েছেন নিজের নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের রেকর্ড বইয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১০

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

১২

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

১৩

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

১৪

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

১৫

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১৬

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১৭

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১৮

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৯

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!