বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ আগস্ট ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ষোলহালিয়া গ্রামে প্রথম সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু এই প্লান্ট উদ্বোধন করেন।

বেসরকারি সংস্থা প্রবাহ ১১৮তম প্লান্ট হিসেবে কয়রার ষোলহালিয়া গ্রামে এটি স্থাপন করেছে।

বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সিনিয়র লেজিসলেটিভ ড্রাফটসম্যান মোঃ ফজলুর রহমান, প্রবাহ’র প্রতিনিধি আরাফাত হুদা জায়গীরদার ও অর্পি হালদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক দিদারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আকতারুজ্জামান বাবু বলেন , এ এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘ দিনের। গভীর নলকূল এ অঞ্চলের অনেক জায়গায় কাজে আসে না, অগভীর নলকূপের পানিও পানযোগ্য নয়। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই অত্র এলাকায় মানুষের জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য প্রায় ৩৫ কোটি টাকার উপর প্রকল্প প্রদান করেছেন। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য কাজ চলমান। তবে প্রবাহের এই নতুন প্রকল্প নতুন করে আশা জাগাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০